• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা আশ্বিন ১৪৩৩ রাত ০৯:৫৯:৫৭ (17-Sep-2026)
  • - ৩৩° সে:

দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৭ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:২১:১০

দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস

ডেস্ক রিপোর্ট: দেশের আটটি জেলায় আগামী ৩৪ ঘণ্টার মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ৩টা থেকে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। আবহাওয়াবিদ উপপরিচালকের পক্ষে কাজী জেবুন্নেছা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া এবং খুলনা অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

ঝড়বৃষ্টির এই পূর্বাভাসের কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস
দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস
১৭ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:২১:১০

জয়পুরহাটে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
জয়পুরহাটে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
১৭ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:১৪:৪৭


মহা বিপাকে সৌদি আরব, দারস্থ মিত্রদের
মহা বিপাকে সৌদি আরব, দারস্থ মিত্রদের
১৭ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩৩:২৭