• ঢাকা
  • |
  • সোমবার ৬ই আশ্বিন ১৪৩৩ সকাল ১০:৪২:৪৩ (21-Sep-2026)
  • - ৩৩° সে:

লঘুচাপের প্রভাবে সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, ৬ অঞ্চলে সতর্ক সংকেত

২১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৪৭:০৬

লঘুচাপের প্রভাবে সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, ৬ অঞ্চলে সতর্ক সংকেত
ফাইল ছবি

ডেস্ক রিপোর্ট: উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

২১ সেপ্টেম্বর সোমবার দেশের আট বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

২০ সেপ্টেম্বর রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগরে অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।

এদিকে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পূর্ব বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে। একই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল নারায়ণগঞ্জে ২১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময়ে দেশের সর্বোচ্চ ১২৬ মিলিমিটার বৃষ্টিপাতও রেকর্ড করা হয়েছে নারায়ণগঞ্জে।

বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে দেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ করতে যাচ্ছে ইতালি
স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ করতে যাচ্ছে ইতালি
২১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৫৮:২৯





জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান
জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান
২১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৫৫:১২


গাজী নজরুল ইসলাম আমাদের কেউ নন: জামায়াত
গাজী নজরুল ইসলাম আমাদের কেউ নন: জামায়াত
২১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৫০:৪৯


জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
২১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৪২:১৭