• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা আশ্বিন ১৪৩৩ সকাল ১১:০৪:৫৮ (17-Sep-2026)
  • - ৩৩° সে:

বৃষ্টিতে ভিজলো রাজধানী, তাপমাত্রায় মিলেছে স্বস্তি

১৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৪৯:৩৪

বৃষ্টিতে ভিজলো রাজধানী, তাপমাত্রায় মিলেছে স্বস্তি

অনলাইন ডেস্ক: সাত সকালে বৃষ্টিতে ভিজলো রাজধানী ঢাকা। ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ৮টার দিকে শুরু হয় বৃষ্টি। এতে কর্মজীবি মানুষরা পড়েন ভোগান্তিতে। অনেকেই কাকভেজা হয়ে কর্মক্ষেত্রে পৌঁছান।

এদিন সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময় দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সূত্র: যমুনা টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ, সামনে আবার ভারত?
না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ, সামনে আবার ভারত?
১৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:২৯:২৪

মেসির 'শততম' গোল, ক্যাম্পিওনেস কাপ জিতল মায়ামি
মেসির 'শততম' গোল, ক্যাম্পিওনেস কাপ জিতল মায়ামি
১৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:২৩:৪৬


নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে ৯১ জন গ্রেফতার
নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে ৯১ জন গ্রেফতার
১৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:০৩:৩৩