• ঢাকা
  • |
  • রবিবার ১১ই শ্রাবণ ১৪৩৩ সকাল ১১:০১:৫৭ (26-Jul-2026)
  • - ৩৩° সে:

যেসব জেলায় সকাল ৯টার মধ্যে ঝড়-বৃষ্টির শঙ্কা

২৬ জুলাই ২০২৬ সকাল ০৯:৪৬:০৮

যেসব জেলায় সকাল ৯টার মধ্যে ঝড়-বৃষ্টির শঙ্কা

অনলাইন ডেস্ক: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের ৭ জেলার ওপর দিয়ে ২৬ জুলাই রোববার সকাল ৯টার মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

২৫ জুলাই শনিবার রাত ৯টা থেকে আজ রোববার সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

সূত্র: নিউজ ২৪

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








কমে যাওয়া দামে আজ বিক্রি হবে স্বর্ণ
কমে যাওয়া দামে আজ বিক্রি হবে স্বর্ণ
২৬ জুলাই ২০২৬ সকাল ০৯:২৬:৩৫



Follow Us