• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে ফাল্গুন ১৪৩২ সকাল ০৯:২৬:৩৭ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি

১৩ মার্চ ২০২৬ রাত ০৮:২২:৩৬

রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি

নিজস্ব প্রতিবেদক: শীতের আমেজ পুরোপুরি কাটার আগেই রাজধানীতে হঠাৎ বৃষ্টি শুরু হয়েছে। শুক্রবার সন্ধ্যার পর ঢাকার বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও শিলাবৃষ্টিও দেখা গেছে।

১৩ মার্চ শুক্রবার সন্ধ্যা ৭টার পর রাজধানীর বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত যাত্রাবাড়ী, বাড্ডা, লিংক রোড, গুলশান ও ভাটারা এলাকায় শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে।

Ad
Ad

এর আগে শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ দল (বিডব্লিউওটি)।

Ad

পূর্বাভাসে বলা হয়, শুক্রবার রাত থেকেই দেশের উত্তর-পূর্বাঞ্চল দিয়ে বছরের প্রথম প্রাক-মৌসুমি বৃষ্টিবলয় ‘গোধূলি’ সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে।

সংস্থাটি জানায়, এই বৃষ্টিবলয়ের প্রভাবে দেশের প্রায় ৪০ থেকে ৫০ শতাংশ এলাকায় কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টি বলয়টির প্রভাব দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোতে তুলনামূলক বেশি পড়বে।

বিশেষ করে সিলেট ও ময়মনসিংহ বিভাগে দীর্ঘ সময় ধরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, আজ রাতে সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগ দিয়ে বৃষ্টিবলয়টি প্রবেশ করে আগামী ১৮ মার্চ উপকূলীয় এলাকা দিয়ে দেশ ত্যাগ করতে পারে।

সন্ধ্যার পর থেকেই আকাশের একাংশ কালো হয়ে আসে এবং হঠাৎ করেই শুরু হয় শিলা বৃষ্টি। গত কয়েকদিনের অসহনীয় গরমের পর এই বৃষ্টি তাপমাত্রা কিছুটা কমিয়ে আনায় জনমনে স্বস্তি ফিরেছে।

সন্ধ্যায় রাজধানীর মিরপুর, উত্তরা, ধানমন্ডি, মোহাম্মদপুর এবং গুলশানসহ বিভিন্ন এলাকায় বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার সঙ্গে শিলা বৃষ্টি হয়েছে। তবে শিলা বৃষ্টির কারণে বড় কোনো দুর্ঘটনার খবর এখনও পাওয়া যায়নি।

এদিকে আবহাওয়া অফিস আগে থেকেই পূর্বাভাস দিয়েছিল যে, ১৩ মার্চ রাত থেকে বৃষ্টি ও শিলা বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদদের মতে, এই আবহাওয়া পরিস্থিতি আগামী ১৭ মার্চ পর্যন্ত থেমে থেমে চলতে পারে। ঢাকা ছাড়াও ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আমিরাতে এক বাংলাদেশিসহ গ্রেফতার ১০
আমিরাতে এক বাংলাদেশিসহ গ্রেফতার ১০
১৪ মার্চ ২০২৬ সকাল ০৯:১৬:৩৮






ইরানের ব্যাপক হামলায় জ্বলছে ইসরায়েল
ইরানের ব্যাপক হামলায় জ্বলছে ইসরায়েল
১৪ মার্চ ২০২৬ সকাল ০৮:৪৬:২৮




Follow Us