অনলাইন ডেস্ক: ঈদের ছুটিতে দেশের পর্যটন স্পটগুলোতে পর্যটকদের ভিড় বেড়েছে। লম্বা ছুটিতে সারা দেশে ঈদ আনন্দে মেতেছে মানুষ। ঘুরে বেড়াচ্ছেন নানা পর্যটন স্থান আর বিনোদন কেন্দ্রগুলোতে।
পর্যটন নগরী কক্সবাজারে সাগরের নীল জলরাশির হাতছানিতে পরিবার-পরিজন নিয়ে ছুটছেন অনেকেই। মেতেছেন সমুদ্র স্নানে।


২৩ মার্চ সোমবার সকাল থেকে সৈকত ও পর্যটন স্পটগুলোতে নানা বয়সী পর্যটকদের সমাগম লক্ষ্য করা গেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এই ছুটিতে প্রায় সাত লাখ পর্যটক কক্সবাজারে আসবেন এবং এতে কয়েকশ কোটি টাকার বাণিজ্য হবে।

সাগরপাড়ের বিভিন্ন হোটেল ও পর্যটন স্পটের ব্যবস্থাপকরা জানান, ঈদের ছুটি ও টানা ছুটির কারণে কক্সবাজারের পর্যটন এলাকা পূর্ণভাবে ব্যস্ত। হোটেল ও মোটেলে আগমণকারী পর্যটকদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, যা ব্যবসায়ীদের আশাব্যঞ্জক মনে হচ্ছে।
এদিকে, সবুজ প্রকৃতির সাথে পাহাড়ের সান্নিধ্য পেতে অনেকে যাচ্ছেন তিন পার্বত্য জেলায়। বিশেষ করে রাঙ্গামাটিতে পর্যটকদের ভিড় বেশি।
খাগড়াছড়ি ও বান্দরবানের পর্যটন স্পটগুলোতেও ভ্রমণপিপাসুদের সমাগম রয়েছে। এছাড়া সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জেও বেড়েছে পর্যটকদের আনাগোনা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available