• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৪:২০:১৫ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

পিএসএল খেলতে দেশ ছাড়লেন মোস্তাফিজ-শরীফুল-নাহিদরা

২৩ মার্চ ২০২৬ দুপুর ০১:৫০:১৪

পিএসএল খেলতে দেশ ছাড়লেন মোস্তাফিজ-শরীফুল-নাহিদরা

স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশতম আসরের পর্দা উঠছে আগামী ২৬ মার্চ। এতে অংশ নিতে ২৩ মার্চ সোমবার দেশ ছেড়েছেন চার বাংলাদেশি ক্রিকেটার।

এদিন সকালে একই ফ্লাইটে পাকিস্তানের উদ্দেশে রওনা হয়েছেন মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, নাহিদ রানা, পারভেজ হোসেন ইমন। তারা ছাড়াও পিএসএলে দল পেয়েছেন রিশাদ হোসেন ও তানজিদ হাসান তামিম।

সব ঠিক থাকলে নাহিদ রানার সঙ্গে পেশোয়ার জালমিতে দেখা যাবে শরিফুল এবং তামিমকে। এ ছাড়া মুস্তাফিজ ও পারভেজ ইমন লাহোর এবং রিশাদ গায়ে জড়াবেন রাওয়ালপিন্ডির (পিন্ডিজ) জার্সি।

উল্লেখ্য, বাংলাদেশের এই ৬ ক্রিকেটার আগামী ১২ এপ্রিল পর্যন্ত পিএসএল খেলার জন্য অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ থাকায় এরপরই তাদের দেশে ফিরতে হবে। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ব্ল্যাকক্যাপসরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








রামুতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রামুতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
১০ জুন ২০২৬ দুপুর ০২:২১:৫৬


খালাস পেলেন নাসির-তামিমা দম্পতি
খালাস পেলেন নাসির-তামিমা দম্পতি
১০ জুন ২০২৬ দুপুর ০১:৫৪:৫৬

Follow Us