• ঢাকা
  • |
  • বুধবার ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৩:১২:০৪ (25-Nov-2026)
  • - ৩৩° সে:

সুন্দরবনের ডিমেরচরে সাগরে ডুবে এক কিশোর পর্যটক নিখোঁজ

১৪ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৯:৫৪:৩৪

সুন্দরবনের ডিমেরচরে সাগরে ডুবে এক কিশোর পর্যটক নিখোঁজ

স্টাফ রিপোর্টার, বাগেরহাট: সুন্দরবনে বাবা-মায়ের সঙ্গে ঘুরতে এসে সমুদ্রে ডুবে নিখোঁজ হয়েছে মাহিত আব্দুল্লাহ (১৬) নামে এক কিশোর পর্যটক।

১৩ সেপ্টেম্বর শনিবার বিকেলের দিকে কচিখালী ডিমেরচর সংলগ্ন সাগরে এ ঘটনা ঘটে।

নিখোঁজ কিশোর মাহিত আব্দুল্লাহ ঢাকায় মোহাম্মদপুরের শেখেরটেকের বাসিন্দা শেখ সুলতান মাহমুদ আসাদের ছেলে। তাকে উদ্ধারে বন বিভাগ, কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা চেষ্টা করছেন।

আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান এশিয়ান টেলিভিশনকে জানান, শনিবার সকালে ঢাকা থেকে ৭৫ জন পর্যটক নিয়ে এমভি দি এক্সপ্লোরার নামের একটি জাহাজ পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালীতে নোঙর করে।

এরপর পর্যটকরা নৌকায় করে ডিমেরচর সি-বিচে ঘুরতে যান। ঘোরাঘুরির এক পর্যায়ে পর্যটক মাহিত আব্দুল্লাহ তার বাবা শেখ সুলতান মাহমুদ আসাদ ও মায়ের সঙ্গে সাগরে গোসল করতে নামেন। হঠাৎ করেই মাহিত সাগরের পানিতে তলিয়ে যান। তাৎক্ষণিক জাহাজের কর্মী এবং বনরক্ষীরা উদ্ধারের জন্য সাগরে নামলেও তার খোঁজ পাননি।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব জানান, ডিমেরচর এলাকায় নিখোঁজ পর্যটককে উদ্ধারের জন্য শরণখোলা, কটকা ও কচিখালীর বন বিভাগ, কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা
কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা
২৫ নভেম্বর ২০২৬ দুপুর ০২:৫১:১২






আজ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস
আজ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস
২৫ নভেম্বর ২০২৬ দুপুর ০১:১৮:১০