• ঢাকা
  • |
  • রবিবার ১৭ই কার্তিক ১৪৩৩ সকাল ১১:৩৪:৪৪ (01-Nov-2026)
  • - ৩৩° সে:

সাজেকে আজ ১২ ঘণ্টার অবরোধ ডেকেছে পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটি

১ নভেম্বর ২০২৬ সকাল ১০:১৯:০৬

সাজেকে আজ ১২ ঘণ্টার অবরোধ ডেকেছে পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটি
ফাইল ছবি

ডেস্ক রিপোর্ট: সাজেকে সশস্ত্র সন্ত্রাসী কর্মকাণ্ড, ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সশস্ত্র মহড়া এবং পর্যটকদের জিম্মি করে হামলার প্রতিবাদে আজ ১ নভেম্বর রোববার দিনব্যাপী সড়ক অবরোধের ঘোষণা দিয়েছে পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটি।

৩১ অক্টোবর শনিবার সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে সশস্ত্র সংগঠনের দেশবিরোধী সন্ত্রাসী তৎপরতা এবং ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সন্ত্রাসীদের সশস্ত্র মহড়ার প্রতিবাদে ১ নভেম্বর রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সাজেক সড়কে অবরোধ কর্মসূচি পালন করা হবে।

আরও পড়ুন

সাজেকে আজ ১২ ঘণ্টার জন্য অবরোধ স্থগিত

সংগঠনটির অভিযোগ, নিজেদের সংকীর্ণ স্বার্থ চরিতার্থ করতে সন্ত্রাসীরা সাজেক পর্যটন সড়ক ও সাধারণ মানুষের জীবনযাত্রাকে জিম্মি করে রেখেছে। গত ১১ অক্টোবর থেকে ধারাবাহিকভাবে চলা অবরোধের কারণে সন্ত্রাসী গোষ্ঠীগুলো দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠেছে।

সম্প্রতি ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সশস্ত্র সন্ত্রাসীদের প্রকাশ্য মহড়া এবং ৩১ অক্টোবর দুপুরে সাজেক এলাকায় নতুন করে গোলাগুলির ঘটনা পাহাড়ে বসবাসকারী সাধারণ মানুষের মধ্যে গভীর আতঙ্ক সৃষ্টি করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এতে বলা হয়, সাজেক সড়ক ও ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অস্ত্র নিয়ে সন্ত্রাসীদের মহড়ার কারণে অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

আরও পড়ুন

সেন্টমার্টিনে পর্যটকদের রাতযাপন নিয়ে বিভ্রান্তি দূর করল সরকার

সরকারি প্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্ত্রাসীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ করেছে সংগঠনটি। তাদের দাবি, এ কারণে সাজেক ও আশপাশের এলাকায় এখনো সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রয়েছে।

অবরোধ কর্মসূচির আওতামুক্ত থাকবে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ি এবং সংবাদকর্মীদের যানবাহন।

এদিকে, অবরোধ চলাকালে সড়কে যানবাহন না চালানোর জন্য যানবাহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, পর্যটক এবং সাধারণ জনগণের প্রতি অনুরোধ জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটি।

আরও পড়ুন

সাজেকে ফের অবরোধ, নিরাপত্তা প্রহরায় ফেরানো হলো ৩ হাজার পর্যটক

কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনে সবার সহযোগিতা কামনা করে সংগঠনটি সরকার ও স্থানীয় প্রশাসনের প্রতি সাজেকে সশস্ত্র কার্যক্রম বন্ধ, সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে আইনের আওতায় আনা এবং এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিটি পাঠিয়েছেন পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটির সদস্য সচিব বিন্দু লাল চাকমা।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
১ নভেম্বর ২০২৬ সকাল ১১:০২:০৬




মিরপুরে আজও পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
মিরপুরে আজও পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
১ নভেম্বর ২০২৬ সকাল ১০:২৮:১২