• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে কার্তিক ১৪৩৩ দুপুর ০১:৪২:৩৭ (14-Nov-2026)
  • - ৩৩° সে:

মাইক্রোসফটের সেবায় বড় বিপর্যয়, ভোগান্তিতে ৭৪ দেশের লাখো মানুষ

১৪ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৪২:৪২

মাইক্রোসফটের সেবায় বড় বিপর্যয়, ভোগান্তিতে ৭৪ দেশের লাখো মানুষ
ছবি: সংগৃহীত

প্রযুক্তি ডেস্ক: বিশ্বজুড়ে মাইক্রোসফটের অনলাইন সেবায় টানা ২০ ঘণ্টারও বেশি সময় ধরে চলা বড় ধরনের বিপর্যয়ে চরম ভোগান্তিতে পড়েছেন লাখ লাখ ব্যবহারকারী। বিশ্বের ৭৪টি দেশে এই কারিগরি গোলযোগের প্রভাব পড়েছে।

বিপর্যয়ের কারণে মাইক্রোসফটের জনপ্রিয় সেবা আউটলুক, টিমস, মাইক্রোসফট ৩৬৫ এবং কোপাইলট ব্যবহারে সমস্যার সৃষ্টি হয়। পাশাপাশি ওপেনএআই ও অ্যানথ্রপিকের কিছু সেবাও সাময়িকভাবে বিঘ্নিত হয়। এর ফলে বিশ্বের বিভিন্ন দেশের ব্যাংক, সরকারি দপ্তর, হাসপাতাল ও করপোরেট প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

এ বিষয়ে মাইক্রোসফট জানিয়েছে, বেশ কয়েকটি সার্ভার হঠাৎ অকার্যকর হয়ে পড়ায় সচল থাকা অন্যান্য সার্ভারের ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়। মূলত এ কারণেই সেবাগুলো বিঘ্নিত হয়েছে।

আরও পড়ুন

মাইক্রোসফটের সেবায় বিশ্বজুড়ে বিভ্রাট, বিপাকে হাজারো ব্যবহারকারী

প্রতিষ্ঠানটি আরও জানায়, কারিগরি ত্রুটি সারিয়ে ধীরে ধীরে সেবাগুলো সচল করা হচ্ছে। তবে পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। এই বিপর্যয়ের পেছনে কোনো সাইবার হামলা বা গ্রাহকদের তথ্য চুরির কোনো প্রমাণ পাওয়া যায়নি বলেও নিশ্চিত করেছে মাইক্রোসফট।

এটিভি/আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ