• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে কার্তিক ১৪৩৩ দুপুর ১২:২৪:২৪ (14-Nov-2026)
  • - ৩৩° সে:

‘নন পলাতক আওয়ামী লীগ’র সভাপতি দাবি করা কামাল পুলিশ হেফাজতে

১৪ নভেম্বর ২০২৬ দুপুর ১২:১৬:০৯

‘নন পলাতক আওয়ামী লীগ’র সভাপতি দাবি করা কামাল পুলিশ হেফাজতে
‘নন পলাতক আওয়ামী লীগ’র সভাপতি দাবি করা অ্যাডভোকেট কামাল। ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামের আলোচিত ‘নন পলাতক আওয়ামী লীগ’র কেন্দ্রীয় সভাপতি দাবি করা অ্যাডভোকেট ও নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিনকে হেফাজতে নিয়েছে পুলিশ। ১৩ নভেম্বর শুক্রবার রাতে কর্ণফুলী থানা পুলিশ তাকে হেফাজতে নেয়।

পুলিশের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কী কারণে তাকে হেফাজতে নেওয়া হয়েছে কিংবা কোনো মামলায় গ্রেফতার দেখানো হয়েছে কি না, সে বিষয়ে প্রাথমিকভাবে বিস্তারিত কিছু জানাননি তারা।

পুলিশ জানিয়েছে, কামাল উদ্দিনের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন

‘ফালতু লোক’ বলায় লাইভ টকশো থেকে উঠে গেলেন রাশেদ খাঁন

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচিত কামাল উদ্দিন। নিজের ফেসবুক পেজে নিয়মিত ভিডিও প্রকাশ করেন তিনি। এসব ভিডিওতে নিজেকে ‘নন পলাতক আওয়ামী লীগ’ এর কেন্দ্রীয় সভাপতি দাবি করে আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন মন্তব্যের কারণে আলোচনায় আসেন তিনি।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ