• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে চৈত্র ১৪৩২ রাত ০৮:২২:১১ (02-Apr-2026)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ডুসেন

২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:২৮:২০

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ডুসেন

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ব্যাটার রসি ফন ডার ডুসেন।

২ এপ্রিল বৃহস্পতিবার সাত মাস জাতীয় দলের বাইরে থাকার পর অবসরের ঘোষণা দেন ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার।

Ad
Ad

ডুসেন সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন গত বছরের আগস্টে। তবে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও তিনি ক্লাব ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন এবং ঘরোয়া লিগে দ্য লায়ন্সের হয়ে খেলবেন বলে জানিয়েছেন। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটারদের মেন্টর হিসেবেও কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

Ad

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ডুসেন বলেন, ‘গর্ব ও কৃতজ্ঞতার সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। প্রোটিয়া জার্সি পরা আমার জীবনের সর্বোচ্চ সম্মান।’

২০১৮ সালে টি-টোয়েন্টির মাধ্যমে আন্তর্জাতিক অভিষেক হয় ডুসেনের। পরের বছর ওয়ানডে ও টেস্টে খেলেন তিনি। জাতীয় দলের হয়ে সাড়ে সাত বছরের ক্যারিয়ারে টেস্টে ১৮, ওয়ানডেতে ৭১ ও টি-টোয়েন্টিতে ৫৭টি ম্যাচ খেলেছেন। তিন ফরম্যাট মিলিয়ে ৬টি সেঞ্চুরিতে প্রায় ৫ হাজার রান সংগ্রহ করেন তিনি।

নিজের ক্যারিয়ার নিয়ে ডুসেন বলেন, দেশের হয়ে খেলতে গিয়ে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে, তবে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিত্ব করতে পারা তার জন্য ছিল সবচেয়ে বড় অর্জন।

ভবিষ্যতে তরুণ ক্রিকেটারদের গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের উন্নয়নে কাজ করে যেতে চান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










এবার অটোগ্যাসের দামেও বড় লাফ
এবার অটোগ্যাসের দামেও বড় লাফ
২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:৫২:২০


Follow Us