• ঢাকা
  • |
  • সোমবার ২১শে আষাঢ় ১৪৩৩ ভোর ০৪:৩৭:৪৮ (06-Jul-2026)
  • - ৩৩° সে:

শ্রীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তেল প্যাকেটজাত কারায় জরিমানা

২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:৫৯:৪৯

শ্রীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তেল প্যাকেটজাত কারায় জরিমানা

গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর পৌরসভার ভাঙনাহাটি এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সয়াবিন তেল প্যাকেটজাত করে বাজারজাত করার অভিযোগে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

২ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন।

উপজেলার ভাংনাহাটি এলাকার দুটি বাড়িতে অস্বাস্থ্যকর পরিবেশে তেল বোতলজাত করে বাজারে বিক্রি করা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় বিএসটিআই (BSTI) ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় এবং নোংরা পরিবেশে কার্যক্রম পরিচালনা করায় একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

তবে অন্য আরেকটি প্রতিষ্ঠানের নথিপত্র এবং পরিবেশ সঠিক থাকায় তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।

সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম জানান, জনস্বাস্থ্যের সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানাল ইরান
বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানাল ইরান
৫ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:২৪


আগামীকাল কালীগঞ্জ যাচ্ছেন নাহিদ ইসলাম
আগামীকাল কালীগঞ্জ যাচ্ছেন নাহিদ ইসলাম
৫ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:১৮:০০




পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
৫ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:৩৬:০৮

Follow Us