স্পোর্টস ডেস্ক: জয় দিয়েই শুরু হলো মেসিবিহীন আর্জেন্টিনার অধ্যায়। ১ অক্টোবর বৃহস্পতিবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বলিভিয়াকে ৪-০ গোলে হারিয়েছে আলবিসেলেস্তারা।
শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য ধরে রেখেছে আর্জেন্টিনা। একের পর এক আক্রমণে বলিভিয়ার রক্ষণভাগকে চাপে ফেলেছে তারা। যার ফলও পেয়ে যায় খুব দ্রুত। ম্যাচের ১৯ মিনিটেই লাওতারো মার্তিনেজের কল্যাণে কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় আর্জেন্টিনা।
এর ১০ মিনিট পরই স্কোরলাইন ২-০ করেন নিকো পাজ। এই লিড নিয়েই বিরতিতে যায় আলবিসেলেস্তারা।
বিরতি থেকে ফিরে আবারও জালের দেখা পায় স্কালোনির দল। এবার স্কোরশিটে নাম লেখান রোমেরো। এরপর বলিভিয়ার জালে শেষ পেরেকটি ঠুকে দেন লোপেজ।
শেষ পর্যন্ত বড় জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available