বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১০, আহত ৫৮
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৫৮ জন।স্থানীয় সময় শুক্রবার দেশটির টেলিভিশন চ্যানেল ‘নোটিসিয়াস বলিভিশন’-কে দেওয়া এক সাক্ষাৎকারে হতাহতের এই তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় স্বাস্থ্য বিভাগের পরিচালক রিতা নেব্রাস্কা।স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বিস্ফোরণের পরপরই আহতদের দ্রুত উদ্ধার করে নিকটস্থ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।তবে কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে, সে বিষয়ে সামরিক বাহিনী বা সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।সূত্র: ইন্ডিয়া টুডে