• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৭ই বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৬:৫৩:৫৬ (30-Apr-2026)
  • - ৩৩° সে:

বছরের শেষে দেশে ফেরার আশা সাকিবের

৩০ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৯:০০

বছরের শেষে দেশে ফেরার আশা সাকিবের

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান আবারও দেশের মাটিতে ফেরার আশার কথা জানিয়েছেন। তবে তার প্রত্যাবর্তন বাস্তবায়িত হবে কি না, তা নিয়ে এখনো রয়েছে অনিশ্চয়তা।

ভারতের মুম্বাইয়ে আয়োজিত ইইউ টি-টোয়েন্টি বেলজিয়াম-২০২৬ টুর্নামেন্টের জার্সি উন্মোচন অনুষ্ঠানে অংশ নিয়ে ভারতীয় গণমাধ্যম স্পোর্টস্টারকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বছরের শেষ নাগাদ দেশে ফেরার ব্যাপারে তিনি আশাবাদী।

Ad
Ad

সাকিব বলেন, ‘আমি আশাবাদী যে বছরের শেষ দিকে সব কিছুর সমাধান হয়ে যাবে। আপাতত ভালো কিছুর প্রত্যাশা করছি। তবে একটা বিষয় নিশ্চিত আমাকে বাংলাদেশে ফিরতেই হবে।’

Ad

তিনি আরও বলেন, ‘প্রশ্ন শুধু এটাই যে কত দ্রুত ঘটতে পারে। আমি আশাবাদী বছরের শেষ দিকে ফিরতে পারব। কীভাবে ঘটবে জানি না, তবে আমি সত্যিই আশাবাদী।’

এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আগের বোর্ডের ভূমিকা নিয়েও হতাশা প্রকাশ করেন তিনি। সাকিবের ভাষায়, তাকে দেশে ফেরানোর আগ্রহ থাকলেও বাস্তবে কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি।

তিনি বলেন, ‘মুখে বলা আর বাস্তবায়ন এই দুইয়ের মধ্যে বড় পার্থক্য আছে। এখনো শুনি সবাই আমাকে ফেরাতে চায়, কিন্তু বাস্তবে তেমন কোনো পদক্ষেপ দেখা যায়নি।’

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে সাকিব সর্বশেষ খেলেছেন ২০২৪ সালের অক্টোবরে ভারতের বিপক্ষে কানপুর টেস্টে। এরপর থেকে জাতীয় দলের জার্সিতে আর দেখা যায়নি তাকে।

৩৯ বছর বয়সী এই বাঁহাতি অলরাউন্ডার এর আগে একাধিকবার জানিয়েছেন, দেশের মাটিতে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে চান। তবে গত রাজনৈতিক পরিবর্তনের পর থেকে তার দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

টাঙ্গাইলে ছিনতাই-অপহরণ: ইজিবাইকসহ গ্রেফতার ২
টাঙ্গাইলে ছিনতাই-অপহরণ: ইজিবাইকসহ গ্রেফতার ২
৩০ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:৩৬:৪৮





দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু
দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু
৩০ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:০৮:০১




যশোরে নিষিদ্ধ যুবলীগের মিছিল, আটক ৫
যশোরে নিষিদ্ধ যুবলীগের মিছিল, আটক ৫
৩০ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:১২:৩৪


Follow Us