স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনাল শেষে স্পেন ও আর্জেন্টিনার খেলোয়াড়দের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ম্যাচ শেষের বাঁশি বাজার পর দুই দলের কয়েকজন ফুটবলারের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা, পরে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। তবে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনেন উভয় দলের কোচিং স্টাফ ও কর্মকর্তারা।
আন্তর্জাতিক গণমাধ্যম ও ম্যাচ-পরবর্তী ভিডিওতে দেখা যায়, স্পেনের মিডফিল্ডার রদ্রি ও আর্জেন্টিনার ডিফেন্ডার নাহুয়েল মলিনার মধ্যে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
স্পেনের ডিফেন্ডার এরিক গার্সিয়া পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস সেখানে জড়িয়ে পড়েন। পরে দুই দলের আরও কয়েকজন খেলোয়াড় ঘটনাস্থলে উপস্থিত হলে ধাক্কাধাক্কি শুরু হয়।
একপর্যায়ে স্পেনের গাভি ও আর্জেন্টিনার থিয়াগো আলমাদাও ওই ঘটনায় জড়িয়ে পড়েন। মাঠে কয়েক সেকেন্ড উত্তেজনা বিরাজ করলেও দুই দলের সিনিয়র খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তারা দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তবে সংঘর্ষে কোনো খেলোয়াড় গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে ফিফা বা সংশ্লিষ্ট ফুটবল কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক শাস্তিমূলক সিদ্ধান্ত ঘোষণা করেনি। ঘটনার ভিডিও ও ম্যাচ কর্মকর্তাদের প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতে পারে।
সূত্র: রয়টার্স
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available