• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৬ই শ্রাবণ ১৪৩৩ সকাল ০৯:২৮:০৪ (21-Jul-2026)
  • - ৩৩° সে:

চলতি মাসে রেমিট্যান্স এলো ২৩ হাজার ৮৯৮ কোটি টাকা

২০ জুলাই ২০২৬ রাত ০৮:২৬:০৫

চলতি মাসে রেমিট্যান্স এলো ২৩ হাজার ৮৯৮ কোটি টাকা

ডেস্ক রিপোর্ট: চলতি মাসের ১৯ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ১৯৪ কোটি ৩০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ২৩ হাজার ৮৯৮ কোটি ৯০ লাখ টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)।

২০ জুলাই সোমবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

আরিফ হোসেন জানান, গতকাল রোববার প্রবাসী আয় এসেছে এক হাজার ৭২২ কোটি টাকা। গত বছরের জুলাইয়ের প্রথম ১৯ দিনে রেমিট্যান্স এসেছিল ১৫২ কোটি ২০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ২৭ দশমিক ৬০ শতাংশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us