• ঢাকা
  • |
  • সোমবার ১৮ই কার্তিক ১৪৩৩ সকাল ১০:০০:০০ (02-Nov-2026)
  • - ৩৩° সে:

এমবাপে-বেলিংহামের গোলে রিয়ালের দাপুটে জয়

২ নভেম্বর ২০২৬ সকাল ০৯:২৪:০৮

এমবাপে-বেলিংহামের গোলে রিয়ালের দাপুটে জয়
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: চীন বিতর্কের মধ্যেই গোল করেছেন কিলিয়ান এমবাপে। জুড বেলিংহামও করেছেন মাইলফলক ছোঁয়া গোল। রেসিং স্যান্টান্ডারের বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ।

১ নভেম্বর রোববার স্পেনের সান্তান্দারে লা লিগার ম্যাচে স্বাগতিক রেসিং স্যান্টান্ডারকে ৩-০ গোলে হারায় রিয়াল। দলের হয়ে গোল করেন এমবাপে, বেলিংহাম ও ইয়ান দিওমান্দে। খবর রয়টার্সের।

ম্যাচের ১১তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে এগিয়ে দেন এমবাপে। স্যান্টান্ডারের বক্সে মাত্তেও প্রাতির ফাউলের শিকার হন ফরাসি ফরোয়ার্ড। নিজেই পেনাল্টি নিয়ে বল জালে জড়ান তিনি।

আরও পড়ুন

জরিমানার কবলে শ্রীলংকা

২১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বেলিংহাম। আরদা গুলেরের পাস ধরে গোলকিপারকে কাটিয়ে খালি জালে বল ঠেলে দেন ইংলিশ মিডফিল্ডার। রিয়ালের জার্সিতে এটি ছিল তার ৫০তম গোল।

এরপর ৩৬তম মিনিটে তৃতীয় গোল করেন ইয়ান দিওমান্দে। কর্নার থেকে আসা বল প্রতিপক্ষের খেলোয়াড়রা ক্লিয়ার করার পর বক্সের বাইরে থেকে দুর্দান্ত ভলিতে জালে পাঠান তিনি।

দ্বিতীয়ার্ধে ৬০তম মিনিটে বক্সের প্রান্ত থেকে বাঁকানো শটে পোস্টে আঘাত করেন এমবাপে। এর আগে স্যান্টান্ডার একটি পেনাল্টি পেয়েছিল। তবে ভিডিও সহকারী রেফারির পর্যালোচনার পর অরেলিয়েন চুয়ামেনির হাতে বল লাগার ঘটনাটি দুর্ঘটনাবশত হওয়ায় পেনাল্টির সিদ্ধান্ত বাতিল করা হয়।

আরও পড়ুন

টিভিতে আজকের খেলা, ১ নভেম্বর ২০২৬

এ জয়ে রিয়াল তাদের জয়ের ধারা অব্যাহত রাখল। আগের ম্যাচে লিগের সবচেয়ে বড় লড়াইয়ে বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়েছিল তারা।

এই জয়ে ২৭ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে রিয়াল। শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৩০। ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাতলেটিকো মাদ্রিদ।

ম্যাচ শেষে বেলিংহাম বলেন, ‘আমরা খুব ভালো খেলেছি। ন্যু ক্যাম্পে জয়ের পর এই জয়টা খুব গুরুত্বপূর্ণ ছিল, তাই আমরা খুব খুশি। রিয়াল মাদ্রিদের হয়ে ৫০ গোল করাটা খুবই বিশেষ একটি ব্যাপার। শুধু আমার ও আমার স্বপ্নের জন্যই নয়, দলের জন্যও।’

আরও পড়ুন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বড় ব্যবধানে হারল বাংলাদেশ

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





আজকের নামাজের সময়সূচি (২ নভেম্বর ২০২৬)
আজকের নামাজের সময়সূচি (২ নভেম্বর ২০২৬)
২ নভেম্বর ২০২৬ সকাল ০৯:১৬:১৮