• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে চৈত্র ১৪৩২ রাত ১০:১৭:৩৯ (10-Apr-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার উদ্বোধন

১০ এপ্রিল ২০২৬ রাত ০৮:২৯:৩৯

নারায়ণগঞ্জে আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার উদ্বোধন

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে ৮০ জন দাবাড়ুর অংশগ্রহণে আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

১০ এপ্রিল শুক্রবার সকালে শহরের ইসদাইর এলাকায় ওসমানী স্টেডিয়াম সংলগ্ন ভেন্যুতে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা হয়।

Ad
Ad

​নারায়ণগঞ্জ রয়েল চেস ক্লাব (এনআরসিসি) আয়োজিত এই প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক ও নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি।

Ad

​প্রধান অতিথির বক্তব্যে মশিউর রহমান রনি বলেন, ‘মেধা বিকাশ ও সুস্থ ধারার সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। দাবা একটি বুদ্ধিবৃত্তিক খেলা যা তরুণ প্রজন্মকে বিপথগামিতা থেকে দূরে রাখতে সাহায্য করবে। নারায়ণগঞ্জের দাবার মানোন্নয়নে এমন আয়োজন প্রশংসনীয়।’

তিনি আরও বলেন, ‘বিএনপি সব সময় এই সমস্ত খেলাধুলাকে উৎসাহ দিয়ে থাকে ভবিষ্যতে আমরা এই সমস্ত খেলাধুলাকে এগিয়ে নেওয়ার জন্য যা প্রয়োজন তাই করবো।’

​নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় আয়োজিত এই আন্তর্জাতিক রেটিং প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চলের ৮০ জন দাবাড়ুরা অংশগ্রহণ করছেন।

এনআরসিসি’র সভাপতি খুরশিদ আলম মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা জাসাস’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এসএম গালিব, সোনারগাঁও প্রেসক্লাব সভাপতি শাহ আলম রূপন, এনআরসিসি’র সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম, বাংলাদেশ পুলিশের সাবেক সহকারী পুলিশ সুপার ও এপিপিবি’র সিনিয়র সহ-সভাপতি মো. আসাদুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক মোস্তফা কায়সারসহ প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










আবারও বিরোধী দলের ওয়াকআউট
আবারও বিরোধী দলের ওয়াকআউট
১০ এপ্রিল ২০২৬ রাত ০৮:২৩:৫৩


Follow Us