স্পোর্টস ডেস্ক: আর্সেনালকে টপকে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থানে ওঠার সুযোগ ম্যানসিটির। এজন্য আজ (বুধবার) রাতে বার্নলি মাঠ থেকে জয় নিয়ে ফিরতে হবে তাদের। কিন্তু এই ম্যাচে তারা সম্ভবত রদ্রিকে পাচ্ছে না, এমনটাই জানালেন পেপ গার্দিওলা। অবশ্য কুচকির এই চোট তাকে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে পাঠাতে পারে, এই আশঙ্কা দূর করেছেন সিটি কোচ।
গত রোববার ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের শেষ দিকে চোট নিয়ে মাঠ ছাড়েন রদ্রি। পরের দিন কুচকির সমস্যার কারণে স্বাস্থ্য পরীক্ষা করেন। আপাতত তাকে বিশ্রামে রাখা হচ্ছে। ২৯ বছর বয়সী ফরোয়ার্ড দ্রুত ফিরবেন বলে আশা গার্দিওলার।


গতকাল (মঙ্গলবার) সংবাদ সম্মেলনে গার্দিওলা বলেছেন, ‘আমি মনে করি সে কালকের জন্য প্রস্তুত থাকবে না। পরের ম্যাচগুলোতে আমরা দেখব। শনিবার সাউদাম্পটনের বিপক্ষে এফএ কাপ সেমিফাইনাল কিংবা ৫ মে এভারটনের বিপক্ষে লিগ ম্যাচে ফিরতে পারেন রদ্রি।

আর্সেনালের চেয়ে এক ম্যাচ কম খেলে সিটি তিন পয়েন্ট পেছনে থেকে দুই নম্বরে। তারা বার্নলির বিপক্ষে জিতলেই গানারদের সমান পয়েন্ট নিয়ে শীর্ষে উঠবে। দুই দলের গোল পার্থক্য মাত্র এক। কিন্তু ম্যানসিটি বেশ সতর্ক। যে কোনো কিছু ঘটে যেতে পারে। আর্সেনালকে ২-১ গোলে আগের ম্যাচে হারানোর পর গার্দিওলা বলেছিলেন, মনোযোগ হারানো যাবে না। ম্যাচ শেষে তার কথা ছিল, ‘আমি খুশি কারণ আমরা আশা দীর্ঘায়িত করতে পেরেছি। সম্ভবত এই লড়াই শেষ পর্যন্ত গড়াবে, আমরা চেষ্টা করব। মোমেন্টাম বদলে যায়। লোকেরা আমাকে বলছিল আর্সেনালের মোমেন্টাম খারাপ। আজ আমি যা দেখলাম, তাতে মোমেন্টাম খারাপ ছিল না। তারা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে, যেখানে তারা কোনো ম্যাচ হারেনি। এক ঝটকায় মোমেন্টাম বদলে যেতে পারে।’
বাস্তবতা মেনে নিয়ে সতর্ক স্প্যানিশ কোচ, ‘বাস্তবতা হলো তারা এখনো লিগের শীর্ষে। গোল পার্থক্যে এক গোলে এগিয়ে। আমাদের এটা উপভোগ করতে হবে, উদযাপন করতে হবে, ভালো বিষয়গুলো গ্রহণ করতে হবে। কিন্তু মনোযোগ হারানো যাবে না।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available