• ঢাকা
  • |
  • সোমবার ৬ই আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৭:১৯:২৭ (21-Sep-2026)
  • - ৩৩° সে:

যেভাবে এসএসসি পরীক্ষা দিচ্ছে দৃষ্টিহীন শরীফ

২২ এপ্রিল ২০২৬ সকাল ০৯:৫১:২৬

যেভাবে এসএসসি পরীক্ষা দিচ্ছে দৃষ্টিহীন শরীফ

স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও: দৃষ্টিশক্তির সীমাবদ্ধতাও তাকে থামাতে পারেনি। অদম্য ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমকে সঙ্গী করে এসএসসি পরীক্ষার ময়দানে নেমেছেন ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী শরীফ।

২১ এপ্রিল মঙ্গলবার সকাল ১০টায় শুরু হওয়া এসএসসি ও সমমান পরীক্ষায় ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয় শরীফ। নিজে লিখতে না পারায় নিয়ম অনুযায়ী একজন রাইটারের সহায়তায় পরীক্ষা দিচ্ছে সে।

জানা গেছে, দৃষ্টি প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও শরীফ নিয়মিতভাবে বিদ্যালয়ের পাঠদান ও সহশিক্ষা কার্যক্রমে অংশ নিয়েছে। সীমাবদ্ধতাকে শক্তিতে রূপ দিয়ে সে এই গুরুত্বপূর্ণ ধাপে পৌঁছেছে।

এ বিষয়ে কেন্দ্র সচিব ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শাহানুর বেগম চৌধুরী জানান, সরকারি নির্দেশনা মেনে সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে পরীক্ষা নেওয়া হচ্ছে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য প্রতি ঘণ্টায় অতিরিক্ত ১৫ মিনিট সময় দেওয়া হচ্ছে।

জেলা জুড়ে এবছর ৩৯টি কেন্দ্রে মোট ২৩ হাজার ২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ২৩টি কেন্দ্রে এসএসসিতে ১৭ হাজার ৮৩৩ জন, ৮টি কেন্দ্রে দাখিলে ৩ হাজার ২২৫ জন এবং ৮টি কেন্দ্রে কারিগরি শাখায় ১ হাজার ৯৪৪ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বকশীগঞ্জে পাচারকালে ১৫ বস্তা সার জব্দ
বকশীগঞ্জে পাচারকালে ১৫ বস্তা সার জব্দ
২১ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৫:৫৩




বগুড়ায় পৃথক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩
বগুড়ায় পৃথক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩
২১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪৮:০২


হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু
২১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৪:৪৮


সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা জব্দ
সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা জব্দ
২১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১০:৩২

আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ পুলিশ সদস্য
আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ পুলিশ সদস্য
২১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:০১:১১