• ঢাকা
  • |
  • শুক্রবার ২রা শ্রাবণ ১৪৩৩ রাত ০৮:৪৪:৪৭ (17-Jul-2026)
  • - ৩৩° সে:

শেষ ওভারে সাইফউদ্দিনের ৪ ছক্কায় জিম্বাবুয়ের টার্গেট ১৮৭

১৭ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:৪০:৪৪

শেষ ওভারে সাইফউদ্দিনের ৪ ছক্কায় জিম্বাবুয়ের টার্গেট ১৮৭

স্পোর্টস ডেস্ক: ব্যাটিং ব্যর্থতায় প্রথম ম্যাচে বাজেভাবে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে দারুণ ব্যাটিং করেছেন তানজিদ তামিম-সাইফ হাসানরা। দুই ওপেনারের জোড়া ফিফটিতে শক্ত ভিত পায় সফরকারীরা। সেখানে দাঁড়িয়ে ঝোড়ো ব্যাটিং করেছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও ইয়াসির আলি। ইনিংসের শেষ ওভারে টানা ৪টি ছক্কা হাঁকান সাইফউদ্দিন। তাতে বড় সংগ্রহ পেয়েছে বাংলাদেশ।

বুলাওয়েতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেছেন তানজিদ তামিম।

রান খরায় ভুগতে থাকা ওপেনাররা আজ দারুণ শুরু করেন। অবশ্য একাধিকবার জীবন পেয়েছেন তামিম-সাইফ দুজনই। সেটা কাজেও লাগিয়েছেন। দুজনেই পেয়েছেন ফিফটির দেখা। ৩৩ বলে ফিফটি স্পর্শ করেন তামিম, আর সাইফ এই মাইলফলক ছুঁতে খরচ করেন ৪২ বল।

ফিফটির পর আর বেশিক্ষণ টিকতে পারেননি তামিম। সবমিলিয়ে ৪৪ বলে ৫৮ রান করেছেন তিনি। আরেক ওপেনার সাইফের ব্যাট থেকে আসে ৪৫ বলে ৫৫ রান।

দুই ওপেনারের বিদায়ের পর তাওহিদ হৃদয়, পারভেজ ইমন ও নুরুল হাসান সোহান দ্রুত সাজঘরে ফেরেন। তবে শেষদিকে দুর্দান্ত ব্যাটিং করেন ইয়াসির ও সাইফউদ্দিন। ইয়াসির ১২ বলে করেছেন অপরাজিত ২২, আর সাইফউদ্দিনের ব্যাট থেকে এসেছে ১০ বলে অপরাজিত ৩১ রান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





দেশের ৫ জেলায় বন্যার শঙ্কা
দেশের ৫ জেলায় বন্যার শঙ্কা
১৭ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:২১:৪২






Follow Us