• ঢাকা
  • |
  • শুক্রবার ২রা শ্রাবণ ১৪৩৩ সন্ধ্যা ০৭:২৭:১১ (17-Jul-2026)
  • - ৩৩° সে:

সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল

১৭ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩:২০

সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল

ডেস্ক রিপোর্ট: উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় লঘুচাপ হিসেবে অবস্থান করছে। এর প্রভাবে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্য বৃদ্ধি পাওয়ায় সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

১৭ জুলাই শুক্রবার জারি করা আবহাওয়া সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

সেখানে আরও বলা হয়, আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ (তিন) নম্বর পুনঃ ৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


দেশের ৫ জেলায় বন্যার শঙ্কা
দেশের ৫ জেলায় বন্যার শঙ্কা
১৭ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:২১:৪২







অভিনেত্রী মৌনী রায়ের ভিডিও ফাঁস!
অভিনেত্রী মৌনী রায়ের ভিডিও ফাঁস!
১৭ জুলাই ২০২৬ বিকাল ০৫:৫২:১৮


Follow Us