• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৭শে শ্রাবণ ১৪৩৩ সকাল ০৯:২৯:২২ (11-Aug-2026)
  • - ৩৩° সে:

সৌরভ গাঙ্গুলী ও স্ত্রীকে প্রাণনাশের হুমকি, তদন্তে কলকাতা পুলিশ

১১ আগস্ট ২০২৬ সকাল ০৮:৩৪:৪০

সৌরভ গাঙ্গুলী ও স্ত্রীকে প্রাণনাশের হুমকি, তদন্তে কলকাতা পুলিশ

স্পোর্টস ডেস্ক: ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলী এবং তার স্ত্রী দোনা গাঙ্গুলীকে প্রাণনাশের হুমকি দিয়ে একাধিক চিঠি পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে কলকাতা পুলিশ।

১০ আগস্ট সোমবার সৌরভ গাঙ্গুলীর কার্যালয়ে সর্বশেষ দুটি হুমকিচিঠি পৌঁছানোর পর দক্ষিণ কলকাতার ঠাকুরপুকুর থানায় লিখিত অভিযোগ করা হয়। বর্তমানে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতির দায়িত্বে থাকা সৌরভের ম্যানেজারের মাধ্যমে এ অভিযোগ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রের বরাতে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, প্রায় ছয় মাস ধরে সৌরভের নামে একাধিক হুমকিচিঠি আসছিল। তবে সম্প্রতি পাওয়া চিঠিগুলোতে সৌরভ ও তার স্ত্রীকে সরাসরি হত্যার হুমকি দেওয়ার পাশাপাশি তাদের ঘনিষ্ঠজনদের ক্ষতি করার কথাও বলা হয়েছে।

ঘটনার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। চিঠির বিষয়বস্তু, কীভাবে সেগুলো পাঠানো হয়েছে এবং কুরিয়ার ব্যবস্থার মাধ্যমে প্রেরকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, চিঠিগুলো একটি নিবন্ধিত কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয়েছে। এগুলোর একটি উত্তর চব্বিশ পরগনা জেলার বেলঘরিয়া এলাকার কোনো ব্যক্তির কাছ থেকে পাঠানো হয়ে থাকতে পারে বলে সন্দেহ করছে পুলিশ।

প্রেরককে শনাক্ত করতে সংশ্লিষ্ট কুরিয়ার প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেছে তদন্তকারী দল। পাশাপাশি চিঠি পাঠাতে ব্যবহৃত হয়েছে বলে ধারণা করা একটি মোবাইল নম্বরও শনাক্ত করা হয়েছে। নম্বরটির অবস্থান ও ব্যবহারকারীর পরিচয় জানার চেষ্টা চলছে।

একই ব্যক্তি সবগুলো চিঠি পাঠিয়েছে, নাকি এর পেছনে একাধিক ব্যক্তি বা কোনো সংগঠিত চক্র রয়েছে—তা খতিয়ে দেখছে পুলিশ। দ্রুত হুমকির উৎস শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কলকাতা পুলিশ।

সূত্র: এনডিটিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






চলচ্চিত্র অভিনেত্রী টেডি মুরের মৃত্যু
চলচ্চিত্র অভিনেত্রী টেডি মুরের মৃত্যু
১১ আগস্ট ২০২৬ সকাল ০৯:০৩:৪৭



টিভির পর্দায় আজকের খেলা
টিভির পর্দায় আজকের খেলা
১১ আগস্ট ২০২৬ সকাল ০৮:৫০:৫৯