• ঢাকা
  • |
  • বুধবার ২২শে আশ্বিন ১৪৩৩ সকাল ১১:১২:০৩ (07-Oct-2026)
  • - ৩৩° সে:

উয়েফা নেশন্স লিগে জয় পেয়েছে স্পেন-ইংল্যান্ড

৭ অক্টোবর ২০২৬ সকাল ০৯:৪২:১৯

উয়েফা নেশন্স লিগে জয় পেয়েছে স্পেন-ইংল্যান্ড

অনলাইন ডেস্ক: উয়েফা নেশন্স লিগে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করেছে স্পেন। ম্যাচের শুরুতে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেয় লা রোহারা।

ম্যাচের ১৭তম মিনিটে গোল করে ক্রোয়েশিয়াকে এগিয়ে দেন ইভান পেরেসিচ। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানেই বিরতিতে যায় দুই দল।

বিরতির পর বদলি হিসেবে মাঠে নেমেই স্পেনের ম্যাচে ফেরার পথ তৈরি করেন মিকেল মেরিনো। ম্যাচের ৬১তম মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান তিনি। এরপর নির্ধারিত সময় শেষ হওয়ার মাত্র দুই মিনিট আগে, ৮৮তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন মেরিনো। তাতেই ২-১ ব্যবধানে এগিয়ে যায় স্পেন এবং শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখে মাঠ ছাড়ে তারা।

এই জয়ের ফলে উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার-ফাইনালের টিকিটও নিশ্চিত করেছে স্পেন।

এদিকে, গ্রুপের অন্য ম্যাচে চেকিয়াকে ৩-০ গোলে হারিয়েছে ইংল্যান্ড। ম্যাচের শুরুতেই প্রতিপক্ষের আত্মঘাতী গোলে এগিয়ে যায় ইংলিশরা। এরপর প্রথমার্ধেই ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক হ্যারি কেইন।

বিরতির পর নিজের দ্বিতীয় গোল করে ইংল্যান্ডের জয় আরও নিশ্চিত করেন কেইন। এই ম্যাচের মধ্য দিয়ে ইংল্যান্ডের হয়ে যৌথভাবে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও গড়েছেন তিনি।

চার ম্যাচ খেলে চারটিতেই জয় পাওয়া স্পেন ১২ পয়েন্ট নিয়ে উয়েফা নেশন্স লিগের ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপের শীর্ষে রয়েছে। অন্যদিকে, তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় অবস্থানে আছে ইংল্যান্ড।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





আজ কি বৃষ্টি হবে, যা জানালো আবহাওয়া অফিস
আজ কি বৃষ্টি হবে, যা জানালো আবহাওয়া অফিস
৭ অক্টোবর ২০২৬ সকাল ১০:০৫:৫৮





বাংলাদেশে গাড়ি তৈরি করবে টয়োটা
বাংলাদেশে গাড়ি তৈরি করবে টয়োটা
৭ অক্টোবর ২০২৬ সকাল ০৯:০২:০১