• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৩শে আশ্বিন ১৪৩৩ বিকাল ০৩:২৮:৫৮ (08-Oct-2026)
  • - ৩৩° সে:

আর্সেনালের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ালেন মিকেল আর্তেতা

৮ অক্টোবর ২০২৬ দুপুর ০১:৩৬:১১

আর্সেনালের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ালেন মিকেল আর্তেতা

স্পোর্টস ডেস্ক: প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনালের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন মিকেল আর্তেতা। নতুন চুক্তিতে ২০৩০ সাল পর্যন্ত দলের ডাগআউট সামলাবেন ৪৪ বছর বয়সী এই কোচ। ২০১৯ সালের ডিসেম্বরে ক্লাবটির প্রধান কোচের দায়িত্ব নেন আর্তেতা। সেই চুক্তির মেয়াদ ছিল চলতি মৌসুম পর্যন্ত।

৭ অক্টোবর বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ক্লাবটি।

নতুন চুক্তি করে আর্তেতা বললেন, 'আরও সাফল্যের পথে ছোটার জন্য এটা কেবলই শুরু। এটা অনন্য একটি ক্লাবটি। এটার বৈশিষ্ট্য, এর সঙ্গে থাকার অনুভূতিটাও অন্যরকম। আমাদের এই পথচলা আরও এগিয়ে যাবে, এটা আমার জন্য দারুণ এক গর্বের বিষয়।'

তিনি আরও বলেন, 'আমরা এরই মধ্যে বিশেষ এক বন্ধন তৈরি করেছি, এমন কিছু স্মৃতি তৈরি করেছি, যা আজীবন মনে থাকবে। আর সবচেয়ে রোমাঞ্চকর বিষয় হলো, একসঙ্গে আমরা যা অর্জন করতে পারি, এটি তার কেবল শুরু।'

আর্তেতার কোচিংয়ে ২২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে গত মৌসুমে প্রিমিয়ার লিগের শিরোপা জেতে আর্সেনাল। ২০১৯-২০ মৌসুমে এফএ কাপ জয়ের স্বাদও পায় ক্লাবটি। পাশাপাশি সবশেষ চ্যাম্পিয়নস লিগে পিএসজি'র কাছে হেরে রানার্স আপ হয় উত্তর লন্ডনের ক্লাবটি।

ইপিএলে চলতি মৌসুমে পাঁচ ম্যাচের চারটিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে আর্সেনাল। আন্তর্জাতিক বিরতি শেষে শনিবার লিডসের বিপক্ষে ম্যাচ দিয়ে পুনরায় মৌসুম শুরু করবে গানাররা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



মহাখালীতে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন
মহাখালীতে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন
৮ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:১৫:২৪






ওয়ালটনে নিয়োগ বিজ্ঞপ্তি
ওয়ালটনে নিয়োগ বিজ্ঞপ্তি
৮ অক্টোবর ২০২৬ দুপুর ০২:০৪:৩২