• ঢাকা
  • |
  • রবিবার ২২শে ভাদ্র ১৪৩৩ দুপুর ০২:৪০:৩৬ (06-Sep-2026)
  • - ৩৩° সে:

মেসির উত্তরসূরি হতে লড়াইয়ে আর্জেন্টিনার ৩ তারকা

৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৫৪:৪৪

মেসির উত্তরসূরি হতে লড়াইয়ে আর্জেন্টিনার ৩ তারকা
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: দীর্ঘ ১৫ বছরেরও বেশি সময় ধরে আর্জেন্টিনার ফুটবল দলের অধিনায়ক ছিলেন লিওনেল মেসি। তার নেতৃত্বেই আর্জেন্টিনা পেয়েছে বিশ্বকাপসহ একের পর এক বড় সাফল্য। গত ৩১ আগস্ট আন্তর্জাতিক ফুটবল থেকে তার বিদায়ের পর সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে—কার হাতে উঠতে যাচ্ছে ঐতিহ্যবাহী অধিনায়কের আর্মব্যান্ড?

স্প্যানিশ সংবাদমাধ্যম এএস ও আর্জেন্টাইন রেডিও ‘রেডিও মিত্রে’ জানিয়েছে, অধিনায়কত্বের দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন ২৭ বছর বয়সী ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো। জাতীয় দলের রক্ষণভাগের অন্যতম ভরসা ও ইংলিশ ক্লাব টটেনহামের অধিনায়ক হিসেবে অভিজ্ঞতা থাকা এই ডিফেন্ডারকেই অধিনায়ক হিসেবে পছন্দ করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। তবে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

অধিনায়কত্ব পাওয়ার দৌড়ে রোমেরোর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হতে পারেন এমিলিয়ানো মার্তিনেজ। আর্জেন্টিনার সাম্প্রতিক সাফল্যের বড় অংশজুড়ে আছেন এই গোলরক্ষক। ২০২২ কাতার বিশ্বকাপে জিতেছেন সেরা গোলকিপারের পুরস্কার। যদিও ২০২৬ বিশ্বকাপে সেরাটা দেখাতে পারেননি।

এই তালিকায় থাকতে পারেন লাওতারো মার্তিনেজ। ইন্টার মিলানে কয়েক মৌসুম ধরে অধিনায়কত্ব করছেন এই ফরোয়ার্ড। গোল করার ক্ষমতা তাকে দলের পোস্টারবয়ও বানিয়েছে। গতকালও নাপোলির বিপক্ষে জোড়া গোল করে ইন্টার মিলানকে জিতিয়েছেন। মেসির সঙ্গে স্কালোনি যুগের প্রায় পুরো পথেই ছিলেন লাওতারো। তাই জাতীয় দলের নেতৃত্বের পরিবেশ তার অচেনা নয়।

আগামী ডিসেম্বরের পর কোচ লিওনেল স্কালোনির পদে থাকা নিয়ে সংশয় রয়েছে। তবে চলতি সেপ্টেম্বরের ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচগুলোর জন্য তাকেই স্কোয়াড ঘোষণা করতে হবে। চলতি সেপ্টেম্বরের বিরতিতে ঘরের মাঠে তিনটি ম্যাচ খেলার প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। প্রতিপক্ষ এখনো চূড়ান্ত না হলেও প্রীতি ম্যাচগুলোর দল ঘোষণার সময়ই নিশ্চিত হওয়া যাবে কে হচ্ছেন আর্জেন্টিনার নতুন অধিনায়ক।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল
ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল
৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:১৮:২২









ভরিতে সোনার গহনার দাম কমল ২ হাজার ২১৬ টাকা
ভরিতে সোনার গহনার দাম কমল ২ হাজার ২১৬ টাকা
৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০২:৩৫