• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৭:২৬:৫৫ (13-Sep-2026)
  • - ৩৩° সে:
ইতিহাস গড়ায় হৃদয়কে অভিনন্দন জানালেন ইমরুল কায়েস

ইতিহাস গড়ায় হৃদয়কে অভিনন্দন জানালেন ইমরুল কায়েস

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে তাওহীদ হৃদয়ের ঐতিহাসিক ট্রিপল সেঞ্চুরির পর উষ্ণ অভিনন্দন জানিয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার ইমরুল কায়েস। বুধবার ২ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে অনুষ্ঠিত টেস্ট শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাওহীদ হৃদয়কে অভিনন্দন জানান তিনি।পোস্টে ইমরুল কায়েস লেখেন, অভিনন্দন তাওহিদ হৃদয়! কী ইনিংস! দুর্দান্ত ৩০০!৬ বছর আগে এই মাঠেই ইতিহাসের অংশ হয়েছিলেন তাওহিদ হৃদয়। দীর্ঘ বিরতির পর একই ভেন্যুতে ফিরে এবার আরও বড় কীর্তি গড়লেন বাংলাদেশের এই ব্যাটার। একই সঙ্গে তার ইনিংসে ভর করে দলও ঘুরে দাঁড়িয়েছে।দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে যখন বাংলাদেশ চাপে ছিল, তখন ব্যাট হাতে দলের হাল ধরেন হৃদয়। সতীর্থরা শতকের কাছাকাছি গিয়ে থেমে গেলেও তিনি পৌঁছে যান দুইশর মাইলফলকে। দক্ষিণ আফ্রিকার মাটিতে যেকোনো ধরনের ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করা প্রথম ব্যাটার হিসেবে নতুন রেকর্ড গড়েছেন এই বাংলাদেশি।দ্বিতীয় চারদিনের ম্যাচে হৃদয়ের অসাধারণ ইনিংসে ভর করে এখন ড্রয়ের পথে এগোচ্ছে বাংলাদেশ ‘এ’। তৃতীয় দিনের খেলা শেষে ১৩৯.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৪৭১ রান।এর আগে, দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড ছিল মাহমুদুল হাসান জয়ের। ২০২২ সালে ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৩৭ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এবার সেই রেকর্ডকে অনেক পেছনে ফেলে নতুন উচ্চতায় উঠে গেলেন তাওহিদ হৃদয়।