• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই আশ্বিন ১৪৩৩ রাত ০৯:১১:৫১ (25-Sep-2026)
  • - ৩৩° সে:

পদকের স্বপ্ন নিয়ে চীনে যাচ্ছে স্কেটিং দল

৬ আগস্ট ২০২৬ রাত ০৯:৩২:৩৭

পদকের স্বপ্ন নিয়ে চীনে যাচ্ছে স্কেটিং দল

ক্রীড়া প্রতিবেদক: এশিয়া কাপ স্কেট ট্র্যাক সিরিজ ক্লাব চ্যাম্পিয়নশিপে পদক জয়ের প্রত্যাশা নিয়ে চীনের উদ্দেশে রওনা দিচ্ছে বাংলাদেশ স্কেটিং দল।

চীনের লিশুই শহরে ১০ থেকে ১২ আগস্ট অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেবে ২২ জন স্কেটার। বাংলাদেশ দলের বহরে রয়েছেন ৯ জন নারী ও ১৩ জন পুরুষ স্কেটার। পাঁচজন কর্মকর্তাসহ মোট ২৭ সদস্যের দলটি রাতে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকা ত্যাগ করবে।

এবারের আসরে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকবে স্বাগতিক চীন, দক্ষিণ কোরিয়া, ইরান, রাশিয়া ও তাইওয়ানের মতো শক্তিশালী দেশ।

কঠিন প্রতিযোগিতা অপেক্ষা করলেও গত আসরের সাফল্য নতুন করে আত্মবিশ্বাস জোগাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিদের। গত বছর আরেক প্রতিযোগিতায় বাংলাদেশের স্কেটাররা দুটি স্বর্ণ ও দুটি ব্রোঞ্জ পদক জিতে দেশের ক্রীড়াঙ্গনে সাড়া ফেলেছিলেন। বিশেষ করে নাবীয়ুন ইসলাম ৫০০ মিটার স্পিড রেস এবং ১,০০০ মিটার স্প্রিন্টে দুটি স্বর্ণপদক জিতে ইতিহাস গড়েছিলেন।

চীনে রওনা হওয়ার আগে বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদে দলের সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) জাহেদ পারভেজ চৌধুরী।

এ সময় বাংলাদেশ স্কেটিং ফেডারেশনের সভাপতি ড. কামরুজ্জামান কায়সার, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলী ইমাম তপন এবং বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল মুমিন সাদ্দাম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক লুৎফর রহমান বলেন, ‘গতবার আমরা দুটি স্বর্ণপদক জিতেছিলাম। এবারও সেই ধারাবাহিকতা ধরে রেখে স্বর্ণপদক জয়ের লক্ষ্য নিয়েই যাচ্ছি। দেশের মানুষের দোয়া ও সমর্থন আমাদের সবচেয়ে বড় শক্তি।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




দেশের ৮ বিভাগেই বৃষ্টির শঙ্কা
দেশের ৮ বিভাগেই বৃষ্টির শঙ্কা
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৪৪

প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল জাপান
প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল জাপান
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:০৪




ফ্যামিলি কার্ড ঘরেই পৌঁছে যাবে: সমাজকল্যাণমন্ত্রী
ফ্যামিলি কার্ড ঘরেই পৌঁছে যাবে: সমাজকল্যাণমন্ত্রী
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩:৪৬

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘বিশেষ ইউনিট’
পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘বিশেষ ইউনিট’
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:৪৬