• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩১শে ভাদ্র ১৪৩৩ সকাল ০৯:০৬:৩৭ (15-Sep-2026)
  • - ৩৩° সে:

তৃতীয় স্থান নির্ধারণী লড়াইয়ে আজ মুখোমুখি হবে ইংল্যান্ড-ফ্রান্স

১৮ জুলাই ২০২৬ দুপুর ০২:৪২:৫০

তৃতীয় স্থান নির্ধারণী লড়াইয়ে আজ মুখোমুখি হবে ইংল্যান্ড-ফ্রান্স

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফুটবল বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আজ ১৮ জুলাই শনিবার দিবাগত রাতে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ফ্রান্স। যুক্তরাষ্ট্রের মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৩টায় শুরু হবে।

ফাইনালে জায়গা না পেলেও মর্যাদার এই লড়াইয়ে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শেষ করতে চায় দুই দলই। সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেয় ইংল্যান্ড, আর স্পেনের কাছে পরাজিত হয়ে ফাইনালের স্বপ্ন ভাঙে ফ্রান্সের।

ম্যাচটিতে বাড়তি আকর্ষণ হিসেবে থাকছে গোল্ডেন বুটের লড়াই। বর্তমানে আট গোল করে শীর্ষে থাকা লিওনেল মেসির সঙ্গে সমান অবস্থানে রয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। অন্যদিকে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন এবং মিডফিল্ডার জুড বেলিংহামের ঝুলিতে রয়েছে ছয়টি করে গোল। ফলে ব্যক্তিগত এই অর্জনের দিক থেকেও ম্যাচটি দুই দলের কয়েকজন তারকার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

তৃতীয় স্থান নিশ্চিত করার পাশাপাশি ব্যক্তিগত সাফল্যের লক্ষ্য নিয়েও মাঠে নামবে দুই ইউরোপীয় পরাশক্তি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ওমানে প্রবাসীদের জন্য জরুরি নির্দেশনা
ওমানে প্রবাসীদের জন্য জরুরি নির্দেশনা
১৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৪৬:২৫

টিভির পর্দায় আজকের খেলা
টিভির পর্দায় আজকের খেলা
১৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৪২:৪৯




রাতে ফল খেলে কি ক্ষতি? যেসব ফল এড়িয়ে চলবেন
রাতে ফল খেলে কি ক্ষতি? যেসব ফল এড়িয়ে চলবেন
১৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:১৫:৩২

রাষ্ট্রপতি সিলেট যাচ্ছেন আজ
রাষ্ট্রপতি সিলেট যাচ্ছেন আজ
১৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:০৯:০৫

১৩ দিনে রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
১৩ দিনে রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৫৯:২২