• ঢাকা
  • |
  • শুক্রবার ২রা শ্রাবণ ১৪৩৩ সন্ধ্যা ০৬:২৫:১৭ (17-Jul-2026)
  • - ৩৩° সে:

বিশ্বকাপের ফাইনালে থাকবেন ট্রাম্প

১৭ জুলাই ২০২৬ বিকাল ০৫:৩৩:৪৮

বিশ্বকাপের ফাইনালে থাকবেন ট্রাম্প

স্পোর্টস ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বিশ্বকাপ ফাইনাল সরাসরি মাঠে বসে উপভোগ করবেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি নিশ্চিত করেছে হোয়াইট হাউস।

১৭ জুলাই শুক্রবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এ তথ্য জানান।

তিনি জানান, ট্রাম্প প্রথমে নিউইয়র্কের ম্যানহাটনে ট্রাম্প টাওয়ারে আয়োজিত ফিফার একটি সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন। এরপর রোববার মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনাল ম্যাচে উপস্থিত থাকবেন।

লেভিট বলেন, প্রেসিডেন্টের উপস্থিতির মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দর্শকপ্রিয়, সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে সফল বিশ্বকাপের সমাপ্তি ঘটবে।

এর আগে গত ২৩ জুন ফক্স অ্যান্ড ফ্রেন্ডস অনুষ্ঠানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ইঙ্গিত দিয়েছিলেন, ট্রাম্প ফাইনালে উপস্থিত থাকবেন। সে সময় তিনি বলেছিলেন, প্রেসিডেন্টের সঙ্গে ফাইনাল উপভোগ করবেন এবং বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেবেন।

বিশ্বকাপের ফাইনালে রাষ্ট্রপ্রধানদের উপস্থিতি নতুন কোনো ঘটনা নয়। এর আগে কাতার ২০২২ ও রাশিয়া ২০১৮ বিশ্বকাপের ফাইনালেও বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা ট্রফি প্রদান অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত অনুষ্ঠিত ১০২টি ম্যাচের কোনোটিতে ট্রাম্প বা ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স উপস্থিত ছিলেন না। তবে ক্যালিফোর্নিয়া ও সিয়াটলে যুক্তরাষ্ট্র পুরুষ ফুটবল দলের ম্যাচে প্রশাসনের কয়েকজন মন্ত্রিসভার সদস্য উপস্থিত ছিলেন।

এর আগে ১৯৯৪ সালে একবার পুরুষদের ফুটবল বিশ্বকাপ আয়োজন করেছিল যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প অতীতেও সুপার বোল, ইউএস ওপেন টেনিস, রাইডার কাপ, ডেটোনা ৫০০ এবং ইউএফসিসহ একাধিক বড় ক্রীড়া আসরে উপস্থিত ছিলেন। সম্প্রতি তিনি এনবিএ ফাইনালের একটি ম্যাচও মাঠে বসে উপভোগ করেন।

গত গ্রীষ্মে একই ভেন্যুতে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপের ফাইনালেও উপস্থিত ছিলেন ট্রাম্প। ম্যাচ শেষে চেলসির ট্রফি উদযাপনের সময়ও তিনি মঞ্চে ছিলেন।

এ ছাড়া গত ডিসেম্বরে ওয়াশিংটনের কেনেডি সেন্টারে বিশ্বকাপের ড্র অনুষ্ঠানের ঘোষণা দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এ সময় তিনি ট্রাম্পের হাতে ফিফার প্রথম শান্তি পুরস্কারও তুলে দেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



অভিনেত্রী মৌনী রায়ের ভিডিও ফাঁস!
অভিনেত্রী মৌনী রায়ের ভিডিও ফাঁস!
১৭ জুলাই ২০২৬ বিকাল ০৫:৫২:১৮


বিশ্বকাপের ফাইনালে থাকবেন ট্রাম্প
বিশ্বকাপের ফাইনালে থাকবেন ট্রাম্প
১৭ জুলাই ২০২৬ বিকাল ০৫:৩৩:৪৮






Follow Us