• ঢাকা
  • |
  • শুক্রবার ৫ই আষাঢ় ১৪৩৩ সকাল ০৮:৩৪:৫৩ (19-Jun-2026)
  • - ৩৩° সে:

ডেভিডের হ্যাটট্রিক

৯ জনের কাতারকে ৬ গোল দিল কানাডা

১৯ জুন ২০২৬ সকাল ০৭:২৫:৪৮

৯ জনের কাতারকে ৬ গোল দিল কানাডা

স্পোর্টস ডেস্ক: এবারের বিশ্বকাপের সবচেয়ে একতরফা ম্যাচগুলোর একটি উপহার দিল কানাডা। দুই খেলোয়াড় লাল কার্ড দেখায় ৯ জনের দলে পরিণত হওয়া কাতারকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে উত্তর আমেরিকার দলটি। জোনাথান ডেভিড করেন হ্যাটট্রিক।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে কানাডা। ১৬ মিনিটে জনস্টনের ক্রস থেকে প্রথমে ডেভিডের শট ঠেকান গোলরক্ষক আবুনাদা। তবে ফিরতি বলে সহজেই জাল খুঁজে নেন কাইল লারিন (১-০)।

২৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডেভিড। বুকানানের শট ডিফেন্ডারের গায়ে লেগে তার সামনে চলে এলে দারুণ এক ভলিতে বল জালে পাঠান তিনি (২-০)।

এর দুই মিনিট পর বুকানানকে গোলের পরিষ্কার সুযোগে ফাউল করেন কাতারের এল আমিন। প্রথমে হলুদ কার্ড দেখানো হলেও ভিএআর পর্যালোচনার পর তা লাল কার্ডে রূপ নেয়। ১০ জনের দলে পরিণত হয় কাতার।

প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন ডেভিড। লারিনের শট আবুনাদা ফিরিয়ে দিলেও ফিরতি বলে কোনো ভুল করেননি কানাডার এই ফরোয়ার্ড (৩-০)।

বিরতির পর কাতারের অবস্থা আরও খারাপ হয়। ৫২ মিনিটে ইসমাইল কোনের ওপর বিপজ্জনক ট্যাকলের কারণে আসিম মাদিবোও লাল কার্ড দেখেন। স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় কোনেকে।

৬৪ মিনিটে বদলি হিসেবে নামা সালিবা প্রায় ২০ গজ দূর থেকে দারুণ এক ফ্রি-কিকে কানাডার চতুর্থ গোল করেন (৪-০)। গোলটি তিনি উৎসর্গ করেন আহত কোনেকে।

৭৫ মিনিটে বুকানানের ক্রস থেকে শ্যাফেলবার্গের ভলি ক্লিয়ার করতে গিয়ে আত্মঘাতী গোল করেন কাতারের ডিফেন্ডার আল মানাই (৫-০)।

ইনজুরি সময়ের দ্বিতীয় মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন ডেভিড। সালিবার শট তার গায়ে লেগে ফিরে এলে দ্রুত বল নিয়ন্ত্রণে নিয়ে জোরালো শটে জালে পাঠান কানাডার তারকা ফরোয়ার্ড। তাতেই ৬-০ গোলের বড় জয় নিশ্চিত হয় কানাডার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





৯ জনের কাতারকে ৬ গোল দিল কানাডা
৯ জনের কাতারকে ৬ গোল দিল কানাডা
১৯ জুন ২০২৬ সকাল ০৭:২৫:৪৮






Follow Us