• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে ভাদ্র ১৪৩৩ সকাল ১০:১২:১৩ (03-Sep-2026)
  • - ৩৩° সে:

টানা ৭ ম্যাচে গোল করার কীর্তি কেইনের, বড় জয় বায়ার্নের

৩ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:১৬:৫৫

টানা ৭ ম্যাচে গোল করার কীর্তি কেইনের, বড় জয় বায়ার্নের

অনলাইন ডেস্ক: লিগ বদলালেও অভ্যাস বদলাননি হ্যারি কেইন। নিজ দলের হয়ে ঠিকই গোলের মালা বানান তিনি। ২০২৩ সালে বায়ার্ন মিউনিখে যোগ দিয়ে তাই করছেন ইংল্যান্ডের অধিনায়ক।

সেই ধারা এবার অব্যাহত রাখবেন এমনই ইঙ্গিত যেন দিয়ে রাখলেন কেইন। গতকাল জোড়া গোল করার রাতে তো জার্মান কাপে একটা কীর্তিই গড়ে বসলেন ৩৩ বছর বয়সী স্ট্রাইকার। জার্মান কাপে টানা ৭ ম্যাচে গোল করার কীর্তি।

তার আগে এই কীর্তি আছে মাত্র দুজনের। তারা হচ্ছেন গার্ড মুলার ও থমাস মুলার। ১৯৬৭ থেকে ১৯৬৮ সালে প্রথম এই কীর্তি গড়েন গার্ড মুলার। পরে জার্মান কিংবদন্তির টানা ৭ ম্যাচে গোল করার কীর্তি স্পর্শ করেন থমাস।

২০১৩ থেকে ২০১৪ সালের মধ্যে। এবার তারা সঙ্গী হিসেবে কেইনকে পেলেন। কীর্তির রাতে কেইনে দল বড় জয় পেয়েছে। ভিএফএল ওসনাব্রুককে ৪-১ ব্যবধানে হারিয়েছে বার্য়ান। সর্বোচ্চ ২১ বারের চ্যাম্পিয়নদের অবশ্য শুরুটা ধাক্কায় হয়েছিল।

ম্যাচের ৫ মিনিটে গোল হজম করে। ডি বক্সের অনেক বাইরে থেকে অবিশ্বাস্য এক শটে ওসনাব্রুককে লিড এনে দেন রবিন মেইসনার।

লিড অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ওসনাব্রুক। ১৮ মিনিটে বায়ার্নকে সমতায় ফেরান কেইন। মৌসুমের প্রথম গোলে কীর্তিও গড়েন তিনি। সমতায় ফেরার পর ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নেয় বাভারিয়ানরা। কেইনের গোলের রেশ শেষ হতে না হতেই এবার লিড নেয় বায়ার্ন।

বায়ার্নের হয়ে ২৪ মিনিটে দ্বিতীয় গোলটি করেন টম বিশফ। আর বাকি দুই গোল বিরতির পরে পায় বার্য়ান। ৭৩ মিনিটে মাইকেল ওলিসের বিপরীতে দ্বিতীয়টি পেনাল্টিতে পান কেইন। ৮৬ মিনিটে ইংল্যান্ডের অধিনায়কের সফল স্পটকিকের মধ্যে দিয়ে বড় জয়ে দ্বিতীয় রাউন্ডে জায়গা পায় বায়ার্ন।

তথ্যসূত্র: নিউজ ২৪

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ