• ঢাকা
  • |
  • সোমবার ৪ঠা ফাল্গুন ১৪৩২ সকাল ১১:৫৬:০১ (16-Feb-2026)
  • - ৩৩° সে:

পরের ধাপে উঠতে কী করতে হবে অস্ট্রেলিয়াকে

১৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:১০:৫৭

পরের ধাপে উঠতে কী করতে হবে অস্ট্রেলিয়াকে

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার বিপক্ষে জিম্বাবুয়ের স্মরণীয় জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘বি’ গ্রুপের চিত্রই বদলে গেছে। দারুণ জমে উঠেছে লড়াই। ওমান ছাড়া বাকি চার দলেরই সম্ভাবনা রয়েছে সুপার এইটে ওঠার।

Ad

এখন পর্যন্ত দুটি করে ম্যাচ খেলে দুটিতেই জয় পেয়েছে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। আয়ারল্যান্ডের বিপক্ষে জিতে বিশ্বকাপ শুরু করা অস্ট্রেলিয়া হেরে গেছে জিম্বাবুয়ের কাছে। ২ পয়েন্ট নিয়ে তারা আছে তৃতীয় স্থানে।

Ad
Ad

আর তিন ম্যাচ খেলে কেবল একটি জিতেছে আয়ারল্যান্ড। তারা আছে চতুর্থ স্থানে। তিন ম্যাচের সবকটিতে হারা ওমান ছিটকে গেছে পরের ধাপে যাওয়ার দৌড় থেকে।

এখন দেখে নেওয়া যাক- সুপার এইটে উঠতে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের কী করতে হবে।

অস্ট্রেলিয়া: দুই ম্যাচ খেলে ২ পয়েন্ট, রান রেট ১.১০০

জিম্বাবুয়ের বিপক্ষে ২৩ রানের পরাজয় অস্ট্রেলিয়াকে জটিল পরিস্থিতিতে ফেলে দিয়েছে। পরের দুই ম্যাচ জিতলেও সুপার এইটে ওঠা তাদের নিশ্চিত নয়। জিম্বাবুয়ের বিপক্ষে শ্রীলঙ্কা জিতলে এবং আয়ারল্যান্ডের বিপক্ষে জিম্বাবুয়ে যদি পায়, তাহলে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের হবে ৬ করে পয়েন্ট, তখন নেট রানরেট রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা।

অস্ট্রেলিয়া পরের দুই ম্যাচ জিতলে এবং শ্রীলঙ্কা যদি জিম্বাবুয়ের বিপক্ষে হারে, অথবা জিম্বাবুয়ে যদি আয়ারল্যান্ডের বিপক্ষে হেরে যায়, তাহলে পরের ধাপে খেলা নিশ্চিত হয়ে যাবে অস্ট্রেলিয়ার।

আবার শ্রীলঙ্কার বিপক্ষে হারলেও ছিটকে যাবে না অস্ট্রেলিয়া। তবে তাদের সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়বে। সেক্ষেত্রে ওমানকে তো হারাতেই হবে, সঙ্গে বাকি দুই ম্যাচে জিম্বাবুয়ের হার কামনা করতে হবে। তখন ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকবে লঙ্কানরা। আর বাকি তিন দলের ৪ পয়েন্ট হবে; তখন রান রেটের ওপর ভিত্তি করে একটি যাবে পরের ধাপে।

শ্রীলঙ্কা: ২ ম্যাচ খেলে ৪ পয়েন্ট, রান রেট ৩.১২৫

অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতলেই সুপার এইটের টিকেট পেয়ে যাবে শ্রীলঙ্কা। ওই ম্যাচ হারলেও পরের ধাপে যেতে পারবে লঙ্কানরা, যদি তারা জিম্বাবুয়েকে হারায় এবং জিম্বাবুয়ে যদি আয়ারল্যান্ডের বিপক্ষে হারে কিংবা ওমানের কাছে অস্ট্রেলিয়া হেরে যায়। অন্য দুটি ম্যাচের ফল লঙ্কানদের পক্ষে না এলে, ৬ পয়েন্ট নিয়ে তখন ত্রিমুখী লড়াই হবে।

আর শ্রীলঙ্কা যদি শেষ দুই ম্যাচই হেরে যায়, তখন জিম্বাবুয়ে সুপার এইটে উঠে যাবে। তখন অস্ট্রেলিয়া-ওমান ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে লঙ্কানদের। ওমানের বিপক্ষে অস্ট্রেলিয়া হেরে গেলে ৪ পয়েন্ট নিয়ে পরের ধাপে যাওয়ার লড়াইয়ে টিকে থাকবে তারা। তখন সেটা নির্ভর করবে নেট রান রেটের ওপর।

জিম্বাবুয়ে: ২ ম্যাচ খেলে ৪ পয়েন্ট, রান রেট ১.৯৮৪

শ্রীলঙ্কার বিপক্ষে জিতলেই সুপার এইটের টিকেট পেয়ে যাবে জিম্বাবুয়ে। লঙ্কানদের কাছে হারলেও সুযোগ থাকবে তাদের। তখন আইরিশদের হারাতে হবে জিম্বাবুয়ের। তাতে ৬ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার সঙ্গে লড়াইয়ে থাকবে তারা।

আর জিম্বাবুয়ে যদি শেষ দুটি ম্যাচই হারে, তখন তাদের সম্ভাবনা থাকবে কেবল যদি অস্ট্রেলিয়াও তাদের শেষ দুই ম্যাচে একটির বেশি না জেতে।

আয়ারল্যান্ড: ৩ ম্যাচ খেলে ২ পয়েন্ট, রান রেট ০.১৫০

চার দলের মধ্যে সুপার এইটে ওঠার সবচেয়ে কম সম্ভাবনা আয়ারল্যান্ডের। সেটি বাঁচিয়ে রাখতে জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের বিকল্প নেই তাদের। সঙ্গে অন্য দলগুলোর মধ্যে যদি কেবল একটি দল তাদের চেয়ে বেশি পয়েন্ট নিয়ে শেষ করে, তাহলেই রান রেটে লড়াই করতে পারবে আইরিশরা।

উদাহরণস্বরূপ, শ্রীলঙ্কা যদি তাদের বাকি দুই ম্যাচই জিতে ৮ পয়েন্ট নিয়ে গ্রুপের লড়াই শেষ করে, আর অস্ট্রেলিয়া ওমানের বিপক্ষে জেতে। তাহলে আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ের পয়েন্ট হবে ৪ করে।

আর যদি শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়া। তাহলে ত্রিপাক্ষিক লড়াই সম্ভব হবে যদি ওমানের কাছে হেরে যায় অস্ট্রেলিয়া। আর অস্ট্রেলিয়া যদি শেষ দুই ম্যাচই জিতে যায়, তাহলে আয়ারল্যান্ড ছিটকে যাবে। কারণ শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের মুখোমুখি লড়াই আছে, সেক্ষেত্রে এই দুই দলের একটি উঠে যাবে পরের ধাপে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









দেশ ছেড়ে পালানোর সময় সাবেক মন্ত্রী আটক
দেশ ছেড়ে পালানোর সময় সাবেক মন্ত্রী আটক
১৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:১০:৫৭

পরের ধাপে উঠতে কী করতে হবে অস্ট্রেলিয়াকে
পরের ধাপে উঠতে কী করতে হবে অস্ট্রেলিয়াকে
১৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:১০:৫৭


Follow Us