• ঢাকা
  • |
  • শনিবার ৯ই কার্তিক ১৪৩৩ দুপুর ১২:১৪:৫৭ (24-Oct-2026)
  • - ৩৩° সে:

বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১৫

২৪ অক্টোবর ২০২৬ সকাল ১১:৩৪:৪৭

বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১৫
বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ। ছবি: এশিয়ান টিভি

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে তাবাসুম পরিবহন ও দেশ ট্রাভেলসের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

২৩ অক্টোবর শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে নাটোরের বড়াইগ্রাম থানা মোড় এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তাবাসুম পরিবহনের একটি বাস ঢাকা থেকে নাটোরের দিকে আসছিল। অন্যদিকে দেশ ট্রাভেলসের একটি বাস নাটোর থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। বড়াইগ্রাম থানা মোড় এলাকায় বাস দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং অন্তত ১৫ জন আহত হন।

আরও পড়ুন

ফের কক্সবাজারের হোটেলে আগুন

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামও দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ফের কক্সবাজারের হোটেলে আগুন
ফের কক্সবাজারের হোটেলে আগুন
২৪ অক্টোবর ২০২৬ দুপুর ১২:০০:২১