• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৫:০৮:২৩ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

যে কারণে গোলাপি জার্সি পরে মাঠে নেমেছে পাকিস্তান

২৫ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:০১:০০

যে কারণে গোলাপি জার্সি পরে মাঠে নেমেছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: জাতীয় পতাকার সঙ্গে মিল রেখে সব সময়ই সবুজ রঙকে প্রাধান্য দিয়ে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেট খেলে পাকিস্তান। অন্যান্য খেলায়ও একই নীতি অনুসরণ করতে দেখা যায়। তবে চলমান ত্রিদেশীয় সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নেমে পাকিস্তান গোলাপি জার্সি পরে নেমেছে। অবশ্য ইংল্যান্ডের বিপক্ষে এই ম্যাচে বিশেষ জার্সি পরার ঘোষণা আগেই দিয়েছিল তারা।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ওই ঘোষণার লক্ষ্য ছিল স্তন ক্যান্সারে আক্রান্ত নারীদের চিকিৎসার জন্য তহবিল সংগ্রহ। সেই উদ্দেশে তারা পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি ও তারকা ব্যাটার বাবর আজমের বিশেষ স্বাক্ষরিত শার্ট নিলামের ঘোষণা দিয়েছে। স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং নারীদের সহায়তা করার লক্ষ্যে পিসিবি ও ‘পিঙ্ক রিবন’-এর যৌথ প্রচেষ্টার অংশ হিসেবে নেওয়া হয়েছে এই উদ্যোগটি।

ক্রিকেট ম্যাচে নিজেদের নিয়মিত পোশাকের বাইরে বিশেষ জার্সি পরার ঘটনা নতুন নয়। স্তন ক্যান্সারের সতর্কতা বার্তা দিতে আগে থেকেই গোলাপি জার্সি কিংবা ক্যাপ পরে খেলে আসছে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়ার মতো দলগুলো। পাকিস্তানও সাম্প্রতিক বছরে একই পথে হাঁটছে।

আরও পড়ুন

জ্যাকসনের জোড়া জাদুতে ম্যানসিটির শতভাগ জয়ের রথ থামাল অ্যাস্টন ভিলা

প্রতি বছরের অক্টোবর মাসকে স্তন ক্যান্সারের সচেতনতা তৈরিতে কাজে লাগানো হয়। ২০১৩ সাল থেকে প্রোটিয়ারা সীমিত ফরম্যাটে প্রায় প্রতি বছর গোলাপি জার্সি পরে সীমিত ফরম্যাটের একটি ম্যাচ খেলার রীতি চালু করে। সেই ম্যাচে আয়ের অংশ ব্যয় করা হয় স্তন ক্যান্সারের চিকিৎসায়। এ ছাড়া অস্ট্রেলিয়া বক্সিং ডেতে টেস্ট ম্যাচে ওই ক্যাম্পেইনের অংশ হিসেবে গোলাপি ক্যাপ পরে খেলতে নামে।

এদিকে, চলমান ম্যাচে স্বাগতিক দলের পাশাপাশি ইংল্যান্ডের খেলোয়াড়, ম্যাচ অফিসিয়াল এবং ধারাভাষ্যকারদেরও এই উদ্যোগের সমর্থনে গোলাপি রিবন পরার আমন্ত্রণ জানানো হয়েছে। ম্যাচটিতে ব্যবহৃত স্টাম্পগুলোতে গোলাপি রঙের ব্র্যান্ডিং রয়েছে। এ ছাড়া পুরো ম্যাচজুড়ে স্টেডিয়ামের বড় পর্দায় ও মাঠের চারপাশে থাকা এলইডি বোর্ডে স্তন ক্যান্সার সচেতনতামূলক বার্তা এবং প্রচারণামূলক দৃশ্য প্রদর্শন করা হবে।

সিরিজের প্রথম দুটি ম্যাচে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডকে হারিয়ে বেশ ভালো অবস্থানে আছে পাকিস্তান। অবশ্য উভয় দলের বিপক্ষে তারা আরও একবার করে মুখোমুখি হবে। ইংলিশরা আছে ব্যাকফুটে। কারণ তারা নিজেদের দুই ম্যাচেই হেরেছে। শ্রীলঙ্কার বিপক্ষে চারশ পেরোনো সংগ্রহ সত্ত্বেও হেরেছে রেকর্ড গড়ে। পাকিস্তানের বিপক্ষে চলমান ম্যাচে আগে ব্যাট করতে নেমেও ব্রুক-রুটদের অবস্থা সুবিধাজনক নয়।

আরও পড়ুন

এভারটনকে হারিয়ে ম্যানসিটির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আর্সেনাল

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








ছুটি শেষে চিরচেনা রূপে ঢাকা
ছুটি শেষে চিরচেনা রূপে ঢাকা
২৫ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:০০:২৩