স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসির দুর্দান্ত জোড়া গোল ও একটি গোলে অবদানের সুবাদে আটলান্টা ইউনাইটেডকে ৩-১ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। যুক্তরাষ্ট্রের আটলান্টায় মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ১৭ অক্টোবর শনিবারের ম্যাচে এই জয়ে মেজর লিগ সকারে (এমএলএস) টানা তৃতীয় জয় তুলে নিয়েছে মায়ামি। এতে পেশাদার ফুটবলে মেসির ক্যারিয়ার গোলসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৩৬-এ।
এএফপির প্রতিবেদন থেকে জানা যায়, প্রথমার্ধের শেষ মুহূর্তে গোল করে মায়ামিকে এগিয়ে দেন মেক্সিকান ফরোয়ার্ড জার্মান বেরতেরামে। লুইস সুয়ারেজের পাস থেকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে ৪৫তম মিনিটে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন তিনি। গোলের আক্রমণ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মেসিও।
বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ আরও শক্তভাবে নিজেদের হাতে নেয় মায়ামি। ৫৬তম মিনিটে ব্যক্তিগত নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। জার্মান বেরতেরামের সঙ্গে দারুণ বোঝাপড়ার পর প্রতিপক্ষের রক্ষণ ভেঙে গোলরক্ষককে পরাস্ত করেন আর্জেন্টাইন অধিনায়ক।
আরও পড়ুন: বাংলাদেশি কন্যা আনিসা খান এখন ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক
চার মিনিট পর আবারও গোল করেন মেসি। ৬০তম মিনিটে সুয়ারেজের বাড়ানো বল ধরে প্রতিপক্ষের রক্ষণ এড়িয়ে নিখুঁত শটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। মাত্র চার মিনিটের ব্যবধানে তাঁর জোড়া গোলে কার্যত ম্যাচের নিয়ন্ত্রণ নিশ্চিত করে মায়ামি।
ম্যাচের ৮৯তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে আটলান্টার হয়ে ব্যবধান কমান ফাফা পিকো। তবে শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মায়ামি।
এই জয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে মায়ামি। দলটি আগেই প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করেছিল। অন্যদিকে, মেসির দুর্দান্ত পারফরম্যান্সে আবারও আলোচনায় এসেছে দলটির আক্রমণভাগ।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available