• ঢাকা
  • |
  • শনিবার ১১ই আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৭:০৯:২০ (26-Sep-2026)
  • - ৩৩° সে:

প্রাথমিকে শিক্ষক নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের ফেসবুকে যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী

২৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২১:৫৬

প্রাথমিকে শিক্ষক নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের ফেসবুকে যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী

ডেস্ক রিপোর্ট: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর নিয়োগপত্র পাওয়া নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে উত্তীর্ণ প্রার্থীদের উদ্দেশে নতুন করে তথ্য জানানো হয়েছে।

২৬ সেপ্টেম্বর শনিবার শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের ফেসবুক পেজে দেওয়া একটি প্রশাসনিক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়েছে, ১ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত সময়ে উত্তীর্ণ প্রার্থীদের কেউ নিয়োগপত্র না পেয়ে থাকলে তা পরবর্তীতে যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা করে দ্রুততম সময়ের মধ্যে পর্যায়ক্রমে নিয়োগপত্র প্রেরণ করা হবে।

এতে আরও বলা হয়, সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে ভেরিফিকেশন বা ভেটিং একটি নিয়মিত প্রক্রিয়া। তাই নিয়োগপত্র পাওয়ার বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সতর্ক থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ডিজিটাল ব্যাংকের কার্যক্রম ও নিয়মাবলী
ডিজিটাল ব্যাংকের কার্যক্রম ও নিয়মাবলী
২৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:৩৫

ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে ব্যাংকক
ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে ব্যাংকক
২৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০১:০৭

বনানীতে বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে
বনানীতে বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে
২৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৬:৩৪





এ বছর দুর্গাপূজায় ভারতে ইলিশ পাঠাবে না বাংলাদেশ
এ বছর দুর্গাপূজায় ভারতে ইলিশ পাঠাবে না বাংলাদেশ
২৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০২:০৬

রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন
রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন
২৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০১:৩৪