• ঢাকা
  • |
  • শনিবার ২রা জ্যৈষ্ঠ ১৪৩৩ সকাল ০৮:৩৪:২১ (16-May-2026)
  • - ৩৩° সে:

চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন কারিনা কায়সার

১৬ মে ২০২৬ সকাল ০৭:৩৩:১৮

চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন কারিনা কায়সার

ডেস্ক রিপোর্ট: কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভার-সংক্রান্ত জটিলতায় উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাই-এ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।

১৬ মে শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে কারিনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা ও বাংলাদেশের সাবেক জাতীয় ফুটবলার কায়সার হামিদ।

Ad
Ad

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে কায়সার হামিদ লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার প্রাণপ্রিয় আদরের মেয়ে কারিনা কায়সার একটু আগে চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় আমাদের ছেড়ে চলে গেছে। আমার মেয়ের কোনো ভুলত্রুটি হয়ে থাকলে কিংবা কাউকে কষ্ট দিয়ে থাকলে আপনারা তাকে ক্ষমা করে দেবেন।’

Ad

তিনি আরও লেখেন, ‘যারা এই দুঃসময়ে আমাদের পাশে ছিলেন, দোয়া করেছেন এবং সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাই দোয়া করবেন, মহান আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন। আমিন।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us