• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:১৩:০০ (14-Sep-2026)
  • - ৩৩° সে:

ট্রেনে ঈদযাত্রা: আজ ২৬ মে’র টিকিট বিক্রি শুরু

১৬ মে ২০২৬ সকাল ০৮:১০:২৭

ট্রেনে ঈদযাত্রা: আজ ২৬ মে’র টিকিট বিক্রি শুরু

অনলাইন ডেস্ক: বাংলাদেশ রেলওয়ে আগামী ২৮ মে ঈদুল আজহা ধরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। ঈদযাত্রার ২৬ মে’র ট্রেনের আসনের টিকিট বিক্রি হবে ১৬ মে শনিবার।

আজ সকাল ৮টায় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের ট্রেনের আসনের টিকিট বিক্রি শুরু হয়েছে। দুপুর ২টায় পূর্বাঞ্চলের ট্রেনের আসনের টিকিট বিক্রি শুরু হবে। শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি হবে।

জানা গেছে, ঈদের আগে ৫ দিনের ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি করা হবে। আন্তঃনগর ট্রেনের ২৩ মে’র আসনের টিকিট বিক্রি করা হয়েছে গত ১৩ মে, ২৪ মে’র আসনের টিকিট বিক্রি করা হয়েছে ১৪ মে এবং ২৫ মে’র আসনের টিকিট বিক্রি করা হয়েছে ১৫ মে। এছাড়া শেষ দিন, ২৭ মে’র আসনের টিকিট বিক্রি হবে ১৭ মে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, একজন যাত্রী ঈদ অগ্রিম যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন এবং প্রতি ক্ষেত্রে সর্বাধিক চারটি টিকিট ক্রয় করতে পারবেন। ঈদ অগ্রিম যাত্রার টিকিট রিফান্ড করা যাবে না।

সূত্র: নিউজ ২৪

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আমার টিমও আমাকে বর্জন করেছে: বাঁধন
আমার টিমও আমাকে বর্জন করেছে: বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৫৭:৪৪


ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৭
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৭
১৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৫০:২৯

গোপালগঞ্জে নিজ বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
গোপালগঞ্জে নিজ বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
১৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৪৪:০৯




ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনব্যাপী কর্মসূচি
ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনব্যাপী কর্মসূচি
১৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:০৫:২৩