• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা বৈশাখ ১৪৩৩ রাত ১২:২২:১১ (18-Apr-2026)
  • - ৩৩° সে:

৪০ দিন পর মুসলিমদের জন্য খুলল আল-আকসা মসজিদ

৯ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৩০

৪০ দিন পর মুসলিমদের জন্য খুলল আল-আকসা মসজিদ

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ ৪০ দিন বন্ধ থাকার পর পুনরায় মুসলিমদের জন্য খুলে দেওয়া হয়েছে আল-আকসা মসজিদ।

৯ এপ্রিল বৃহস্পতিবার ভোরে অধিকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত এই পবিত্র মসজিদটি খুলে দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ।

Ad
Ad

তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি জানায়, ভোরের আজানের সঙ্গে সঙ্গে মসজিদের ফটক খুলে দেওয়া হলে শত শত ফিলিস্তিনি মুসল্লি আল-হারাম আল-শরিফ প্রাঙ্গণে প্রবেশ করেন। অনেককে সেখানে আবেগাপ্লুত হয়ে কাঁদতে ও সিজদায় লুটিয়ে পড়তে দেখা যায়।

Ad

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের প্রেক্ষাপটে গত ২৮ ফেব্রুয়ারি মসজিদটিতে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। ওই সময় শুধু মসজিদের কর্মী ও জেরুজালেম ইসলামিক ওয়াকফের কর্মকর্তাদের সীমিতভাবে নামাজ আদায়ের অনুমতি দেওয়া হয়।

এদিকে, ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির গত ৬ এপ্রিল মসজিদ বন্ধ থাকা অবস্থায় সেখানে অভিযান চালান, যা নিয়ে ব্যাপক সমালোচনা হয়।

উল্লেখ্য, চলতি বছর ঈদুল ফিতরের নামাজও আল-আকসা মসজিদে অনুষ্ঠিত হতে দেওয়া হয়নি, যা ১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম দখলের পর এ ধরনের প্রথম ঘটনা। একই সময়ে জেরুজালেমের খ্রিস্টানদের অন্যতম পবিত্র স্থান চার্চ অব দ্য হোলি সেপালকারও সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

সূত্র: মিডল ইস্ট মনিটর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









হার দিয়েই সিরিজ শুরু বাংলাদেশের
হার দিয়েই সিরিজ শুরু বাংলাদেশের
১৭ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৬

শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী
শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী
১৭ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:৪৫


Follow Us