• ঢাকা
  • |
  • সোমবার ৬ই আশ্বিন ১৪৩৩ রাত ০৯:১৫:৪৪ (21-Sep-2026)
  • - ৩৩° সে:

দুইদিন ব্যাংক খোলা রাখার অনুরোধ ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের

২১ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:০৭:৩৭

দুইদিন ব্যাংক খোলা রাখার অনুরোধ ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের

ডেস্ক রিপোর্ট: ২০২৭ সালের হজযাত্রীদের নিবন্ধনের অর্থ জমা নেওয়ার জন্য আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর শুক্র ও শনিবার সারা দেশে সংশ্লিষ্ট ব্যাংকের শাখা খোলা রাখার অনুরোধ জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

২০ সেপ্টেম্বর রোববার ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার অনুরোধ জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চিঠি দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, ২০২৭ সালের হজযাত্রীদের নিবন্ধনের শেষ তারিখ ২৪ সেপ্টেম্বর। এর পরের দিনগুলো সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় নিবন্ধনের অর্থ যথাসময়ে ব্যাংকে জমা দিয়ে হজযাত্রীদের নিবন্ধন নিশ্চিত করতে আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর সারা দেশে হজের নিবন্ধনের অর্থ গ্রহণকারী সব ব্যাংকের শাখা খোলা রাখা প্রয়োজন।

ওই দুইদিন অফিস সময়ের পরও যতক্ষণ পর্যন্ত জমাদানকারী উপস্থিত থাকবেন, ততক্ষণ হজের নিবন্ধনের অর্থ গ্রহণ করতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

চেন্নাইয়ের প্রধান কোচ হলেন জহির খান
চেন্নাইয়ের প্রধান কোচ হলেন জহির খান
২১ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৪১:১২





জয়পুরহাটে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন
জয়পুরহাটে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন
২১ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:৪৫

বকশীগঞ্জে পাচারকালে ১৫ বস্তা সার জব্দ
বকশীগঞ্জে পাচারকালে ১৫ বস্তা সার জব্দ
২১ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৫:৫৩