• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৪শে চৈত্র ১৪৩২ বিকাল ০৪:১৬:৪০ (07-Apr-2026)
  • - ৩৩° সে:

গণভোটের রায় বাস্তবায়নে ৫ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় ঐক্যের

৭ এপ্রিল ২০২৬ দুপুর ০১:৫৭:০২

গণভোটের রায় বাস্তবায়নে ৫ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় ঐক্যের

নিজস্ব প্রতিবেদক: সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য।

৭ এপ্রিল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক।

Ad
Ad

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ৯ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত সারাদেশে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করা হবে। ১১ এপ্রিল দেশের সব মহানগরীতে এবং ১২ এপ্রিল জেলা পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এছাড়া ১৩ এপ্রিল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে একটি জাতীয় সেমিনার আয়োজনের কথা রয়েছে।

Ad

সংবাদ সম্মেলনে মামুনুল হক বলেন, সরকার গণভোটের রায় বাস্তবায়নে উদ্যোগ না নিয়ে নানা ধরনের কৌশল অবলম্বন করছে, যা জনগণের ম্যান্ডেটের প্রতি অসম্মানজনক। তিনি আরও বলেন, বিরোধী দল হিসেবে তারা এ বিষয়ে নীরব থাকতে পারে না এবং দাবি আদায়ে ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাবেন।

এর আগে সকাল ১০টা থেকে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান, গণভোটের রায় বাস্তবায়ন এবং জ্বালানি সংকট নিরসনের দাবিতে ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা বৈঠক করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

‘আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে নয়’
‘আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে নয়’
৭ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:১১:২১











Follow Us