• ঢাকা
  • |
  • বুধবার ৯ই বৈশাখ ১৪৩৩ বিকাল ০৫:১৯:০৮ (22-Apr-2026)
  • - ৩৩° সে:

শীর্ষ কর্মকর্তাদের হত্যা করেও ইরানকে দমন সম্ভব নয়: মোজতবা খামেনি

৭ এপ্রিল ২০২৬ দুপুর ০২:৫১:৪৭

শীর্ষ কর্মকর্তাদের হত্যা করেও ইরানকে দমন সম্ভব নয়: মোজতবা খামেনি

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্য করে হামলা চালিয়েও দেশটির সামরিক শক্তি দুর্বল করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।

৭ এপ্রিল সোমবার ভোরে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গোয়েন্দাপ্রধান মাজিদ খাদেমি নিহত হওয়ার পর দেওয়া এক লিখিত বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

Ad
Ad

বিবৃতিতে খামেনি বলেন, ইরান একটি শক্তিশালী ও সুসংগঠিত প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছে, যা আত্মত্যাগী যোদ্ধা ও সশস্ত্র বাহিনীর সমন্বয়ে প্রতিষ্ঠিত। এ শক্তিকে সন্ত্রাস বা হামলার মাধ্যমে ভেঙে ফেলা সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।

Ad

এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলা শুরুর পর থেকে ইরানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বকে লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালানো হচ্ছে। এতে দেশটির বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হয়েছেন।

খামেনি নিহত কর্মকর্তা মাজিদ খাদেমির অবদানের কথা তুলে ধরে বলেন, তিনি দীর্ঘদিন ধরে ইরানের নিরাপত্তা, গোয়েন্দা ও প্রতিরক্ষা খাতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

এদিকে, খাদেমিকে হত্যার দায় স্বীকার করেছে ইসরাইল। একই সঙ্গে ইসরাইলি সামরিক বাহিনী দাবি করেছে, তারা আইআরজিসির কুদস ফোর্সের বিশেষ অভিযান ইউনিটের কমান্ডার আসগর বাঘেরি-কেও হত্যা করেছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি তেহরান।

সূত্র: সিএনএন

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us