• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১লা শ্রাবণ ১৪৩৩ সন্ধ্যা ০৬:১৬:২৫ (16-Jul-2026)
  • - ৩৩° সে:

চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন

১৬ জুলাই ২০২৬ বিকাল ০৫:১৬:১৩

চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন

অনলাইন ডেস্ক: চেক ডিজঅনারের এক মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগবিষয়ক সাবেক উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের জামিন মঞ্জুর করেছেন আদালত।

১৬ জুলাই বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এক হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী মোহাদ্দেসুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, মামলা দায়েরের পর গত ৭ মে সালমান এফ রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। একই মামলার অন্য আসামিরা আগেই জামিন পেয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, গত ৯ জানুয়ারি এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশের (এক্সিম ব্যাংক) পক্ষে উজ্জ্বল মণ্ডল বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার অন্য আসামিরা হলেন-আহমেদ সইয়ন ফজলুর রহমান, মাহফুজুর রহমান, ইমরান মণ্ডল, মো. লুৎফর রহমান, মাশকুরা খানম, মো. সাইফুর রহমান, আবু নাঈম মোহাম্মদ সেলেহীন, মো. মোস্তাফিজুর রহমান তানভীর ও এ এস এফ রহমান।

মামলার অভিযোগে বলা হয়, ব্যাংকের বারবার তাগিদের পর বেক্সিমকো এলপিজি ইউনিট-১ লিমিটেডের পক্ষে ১১২ কোটি টাকার একটি চেক ইস্যু করা হয়। ২০২৫ সালের ১৯ নভেম্বর চেকটি এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয়ের করপোরেট শাখায় জমা দেওয়া হলে একই দিন অপর্যাপ্ত তহবিল উল্লেখ করে তা ফেরত দেওয়া হয়।

পরে ২৬ নভেম্বর নিবন্ধিত ডাকযোগে আইনি নোটিশ পাঠিয়ে ৩০ দিনের মধ্যে চেকের অর্থ পরিশোধের আহ্বান জানানো হলেও নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধ করা হয়নি। এ ঘটনায় পরবর্তীতে চেক ডিজঅনার মামলা দায়ের করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






পাবনায় বিদেশী পিস্তল-গুলিসহ গ্রেফতার ১
পাবনায় বিদেশী পিস্তল-গুলিসহ গ্রেফতার ১
১৬ জুলাই ২০২৬ বিকাল ০৫:১৮:১৭





Follow Us