• ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ফাল্গুন ১৪৩২ দুপুর ০২:৩২:০১ (08-Mar-2026)
  • - ৩৩° সে:

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন

৮ মার্চ ২০২৬ সকাল ১১:৪০:০৭

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে অপরাধমূলক ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে মামলার আবেদন করা হয়েছে।

৮ মার্চ রোববার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এই আবেদনটি করেন রমনা থানা বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম।

Ad
Ad

মামলার আবেদনকারী প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদের পক্ষ থেকে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালতে আবেদনটি জমা দেওয়া হয়।

Ad

বাদী পক্ষের আইনজীবী মো. আমিরুল ইসলাম জানান, আজই এই বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে মির্জা আব্বাসের কাছে বিপুল ভোটে পরাজিত হওয়ার পর থেকেই নাসীরুদ্দীন পাটওয়ারী বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন পোর্টালে মানহানিকর বক্তব্য দিয়ে আসছেন। সর্বশেষ গত ৫ মার্চ ফেসবুকে তিনি মির্জা আব্বাসকে ‘বাংলাদেশ ক্রিনাল র‍্যাংকিংয়ে নাম্বার ওয়ান গডফাদার’ বলে আখ্যায়িত করেন, যা অত্যন্ত নিন্দনীয় ও মানহানিকর।

বাদীর দাবি, এসব বক্তব্য ফেসবুক ও ইউটিউবে ভাইরাল হওয়ার ফলে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের দীর্ঘদিনের রাজনৈতিক ক্যারিয়ার ও সামাজিক সম্মানে কালিমা লেপন করা হয়েছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে এবং শিষ্টাচারবহির্ভূত উপায়ে এই মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করা হয়েছে বলে আরজিতে উল্লেখ করা হয়।

সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটওয়ারী একে অপরের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন। ওই নির্বাচনে মির্জা আব্বাস অল্প ভোটের ব্যবধানে জয়ী হলেও নাসীরুদ্দীন পাটওয়ারী ভোট গণনায় ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছিলেন। সেই রাজনৈতিক বিরোধের সূত্র ধরেই এবার আদালতে এই মানহানির অভিযোগ আনা হলো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতের সমন
নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতের সমন
৮ মার্চ ২০২৬ দুপুর ০১:২৭:৫৫





এবার ঈদে গান গাইছেন বুবলী, সঙ্গী ইমরান
এবার ঈদে গান গাইছেন বুবলী, সঙ্গী ইমরান
৮ মার্চ ২০২৬ দুপুর ১২:৩৮:৪৬


Follow Us