• ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ফাল্গুন ১৪৩২ দুপুর ০২:৫২:৩৮ (08-Mar-2026)
  • - ৩৩° সে:

নারীরা এগিয়ে গেলে জাতিও এগিয়ে যায়: ডা. জুবাইদা রহমান

৮ মার্চ ২০২৬ দুপুর ১২:৫৪:৫১

নারীরা এগিয়ে গেলে জাতিও এগিয়ে যায়: ডা. জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক: নারীরা এগিয়ে গেলে জাতিও এগিয়ে যায় বলে মন্তব্য করেছেন ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, বাংলাদেশ এমন একটি দেশ হবে যেখানে সব নারী নিরাপদে ও মর্যাদার সঙ্গে বসবাস করতে পারবেন।

৮ মার্চ রোববার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

Ad
Ad

ডা. জুবাইদা রহমান বলেন, অদম্য মনোবলই মানুষের সবচেয়ে বড় শক্তি। তিনি উল্লেখ করেন, খালেদা জিয়ার নারী শক্তির মূল ছিল তার দৃঢ়তা এবং নেতৃত্বের শক্তি ছিল সাহসে।

Ad

নারী দিবসে সততা, মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের অঙ্গীকার করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘নারী যখন এগিয়ে যায়, জাতিও তখন এগিয়ে যায়।’

তিনি আরও বলেন, বাংলাদেশের নারী ও কন্যাশিশুরা নিরাপদ ও সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যতের অধিকারী হবে। তাদের সাহস, প্রজ্ঞা ও নেতৃত্ব আগামী দিনের পথকে আরও সমৃদ্ধ করবে।

আলোচনা সভায় তিনি সমতা, মর্যাদা ও ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতের সমন
নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতের সমন
৮ মার্চ ২০২৬ দুপুর ০১:২৭:৫৫






Follow Us