• ঢাকা
  • |
  • বুধবার ১০ই আষাঢ় ১৪৩৩ রাত ১০:১৮:৫৩ (24-Jun-2026)
  • - ৩৩° সে:

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ

৪ জুন ২০২৬ সকাল ০৯:৫৫:৫৮

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট: পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে আজ ৪ জুন বৃহস্পতিবার রাজধানী ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার এক বিবৃতিতে কর্মসূচির ঘোষণা দেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বিবৃতিতে তিনি বলেন, বিদ্যুতের মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়বে। বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যের মধ্যে নতুন এই সিদ্ধান্ত মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে বলে তিনি দাবি করেন।

জামায়াতের দাবি, নতুন সিদ্ধান্ত অনুযায়ী পাইকারি পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের গড় মূল্য ৭ টাকা থেকে বেড়ে ৮ টাকা ৩৯ পয়সা এবং খুচরা পর্যায়ে ৯ টাকা ১১ পয়সা থেকে বেড়ে ১০ টাকা ৬৩ পয়সা হয়েছে। পাশাপাশি সঞ্চালন চার্জও বৃদ্ধি করা হয়েছে।

গোলাম পরওয়ারের মতে, বিদ্যুতের মূল্যবৃদ্ধির কারণে শিল্প, কৃষি ও ব্যবসা-বাণিজ্যে উৎপাদন ব্যয় বাড়বে, যার প্রভাব বাজারে পণ্য ও সেবার মূল্যেও পড়তে পারে।

তিনি বিদ্যুৎ খাতে দুর্নীতি, অপচয় ও আর্থিক অনিয়মের অভিযোগ তুলে এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা ও প্রত্যাহারের দাবি জানান।

ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলা ও মহানগরে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ কর্মসূচি পালনের প্রস্তুতি নিয়েছে দলটি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ওপিটিএমএস চালু: পেনশন নিয়ে বড় সুখবর
ওপিটিএমএস চালু: পেনশন নিয়ে বড় সুখবর
২৪ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:২১:৩৪






Follow Us