ঠাকুরগাঁওয়ে ভোটের অনিয়ম ও হামলার অভিযোগে জামায়াতের বিক্ষোভ
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে নির্বাচনে অনিয়ম এবং বিভিন্ন স্থানে দাঁড়িপাল্লার কর্মী-সমর্থকদের ওপর হামলা, হুমকি ও মারধরের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।৩১ অক্টোবর শনিবার বিকেলে ঠাকুরগাঁও শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের আমতলী চৌরাস্তা প্রদক্ষিণ করে পুনরায় পুরাতন বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নির্বাচনী প্রচারণা ও ভোটগ্রহণের সময় বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীরা দাঁড়িপাল্লার কর্মী-সমর্থকদের ওপর হামলা, হুমকি ও মারধর করেছেন। এসব ঘটনায় নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে বলেও দাবি করেন তাঁরা।বক্তারা এসব ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলা ও হুমকির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।এ সময় ঠাকুরগাঁও ১ আসনের উপনির্বাচনে জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনসহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এটিভি/ এইচকে